Virgin Australia Flight: উড়ানের শেষ ৩ ঘণ্টা বিভীষিকাময় পরিস্থিতি হয় মাঝ আকাশে। টয়লেট থেকে বর্জ্য উপচে পড়ছিল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার পর একের পর এক উড়ানে বিপত্তির খবর সামনে এসেছিল। শুধু ভারতেই নয় এবার বিদেশে। তবে বিপত্তি অন্যরকম। কেলেঙ্কারি ভার্জিন অস্ট্রেলিয়ার বিমানে। বিমানের টয়লেট ভর্তি হয়ে গিয়েছিল। উপচে পড়ছিল বর্জ্য়। বাধ্য হয়েই যাত্রীদের প্রস্রাব করতে হল বোতলে। ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।
গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালি থেকে ব্রিজবেনের উদ্দেশে উড়েছিল ভার্জিন অস্ট্রেলিয়ার বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমান। রক্ষণাবেক্ষণের অভাবে উড়ানের আগেই বিমানের একটি টয়লেট বিগড়ে যায়। অন্য টয়লেটটিও মাঝ আকাশে ভর্তি হয়ে যায়। টানা ৬ ঘণ্টা উড়ানে যাত্রীদের মাত্র কয়েকজন ওই টয়লেটে যেতে পেরেছিলেন। বাকীদের ভয়ংকর অবস্থা হয়।
উড়ানের শেষ ৩ ঘণ্টা বিভীষিকাময় পরিস্থিতি হয় মাঝ আকাশে। টয়লেট থেকে বর্জ্য উপচে পড়ছিল। টয়লেট থেকে আসছিল তীব্র কটূ গন্ধ। অধিকাংশ পুরুষ যাত্রী বোতলেই প্রস্রাব করতে বাধ্য হন। এক মহিলা নিজেকে চেপে রাখতে পারেননি। তিনি সবার সামনেই পোশাক ভিজিয়ে ফেলেন।
বিমানের এক যাত্রী সংবাদমাধ্য়মে বলেন, প্রতিটি টয়লেট ভর্তি হয়ে গিয়েছিল। কেবিন ক্রুরা বলেন আমাদের বোতলেই প্রস্রাব করতে হবে। কিংবা ভর্তি হয়ে যাওয়া টয়লেটেই যেতে হবে।
ওই ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ভার্জিন অস্ট্রেলিয়া। কেবিন ক্রুদের তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)