জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বাস দুর্ঘটনা। যাত্রীবাহী বাসকে প্রবল বেগে ধাক্কা মারল পণ্যবোঝাই ট্রাক। প্রবল সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। আর ওই বাসটিতেই ছিলেন প্রায় শখানেক যাত্রী। বের হতে না পেয়ে বাসের মধ্যেই মৃত্য়ু হল মোট ৭১ জনের। এদের মধ্যে ১৭টি শিশু। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে আফগানিস্তানের হেরাট প্রদেশে।
Add Zee News as a Preferred Source
হেরাট প্রদেশের সরকারি মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ঘটনার কথা স্বীকার করেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখেছেন, এটি হাল আমলের সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। হেরাটে একটি বাস ও একটে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই শহিদ হয়েছেন ৭১ জন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তার পাশে দাউদাউ করে জ্বলছে বাস। চারদিকে মানুষের চিত্কার। পথের পাশের মানুষজন হতভম্ব হয়ে গিয়েছেন।
আফগান সংবাদমাধ্যমের খবর হল ইরান থেকে আফগান নাগরিকদের সীমান্ত পার করে কাবুলে নিয়ে যাচ্ছিল। তারা সীমান্তের ইসলামকুলা থেকে বাসে উঠেছিলেন। রাস্তায় এমন দুর্ঘটনা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। কিন্তু বাসটিতে এতটাই আগুন লেগেছিল যে নেভানোর আগেই যাত্রীদের মৃত্যু হয়। যাদের মৃত্যু হয়েছে তাদের সনাক্ত করার কাজ চলছে। তাদের নামে শীঘ্রই জানানো হবে।
আরও পড়ুন-SIR-এর গেরোয় নাম বাদ! আধার দিয়ে নাম তুলুন, জানাল কমিশন...
আরও পড়ুন- তিন বছরের শিশু জানেই না তার অপরাধ, মা ও তার প্রেমিকই আছাড় মেরে...
উল্লেখ্য, গত পরশু ইরানের ইন্টিরিয়র মিনিস্টার ইস্কান্দার মেমেনি ঘোষণা করেছেন ইরানে তাকা ৮ লাখ বিদেশি নাগরিককে এক মাসের মধ্যে দেশে ফিরে যেতে হবে। এরকমই কিছু লোক ইরান থেকে কাবুল ফিরছিলেন। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, যারা মারা গিয়েছেন তাদের ইরান থেকে চলে আসতে বলা হয়েছিল। এরবেশি কিছু আপাতত বলা যাচ্ছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)