)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকায় (USA)। সোমবার আমেরিকার মন্টানা বিমানবন্দরেই (Montana airport) অবতরণের সময় এক বিমানের সঙ্গে ধাক্কা আর এক বিমানের। যার ফলে বড় ধরনের আগুন লেগে যায় বিমানবন্দরে। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনা ভয়াবহ হলেও, প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ওই বিমানবন্দরের কুণ্ডলীকৃত ধোঁয়ার ভিডিয়ো ছড়িয়ে পোরেছে সোশ্যাল মিডিয়ায়।
কালিসপেল পুলিস প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, চারজন যাত্রী নিয়ে একটি সিঙ্গল-ইঞ্জিন বিমান দুপুর প্রায় ২টোকর সময় কালিসপেল সিটি বিমানবন্দরে নামার চেষ্টা করছিল। প্রাথমিক তদন্তে জানা যায়, নামার সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়েতে ভেঙে পড়ে। তারপর একাধিক পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। এতে একাধিক বিমানে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
BREAKING: MID-AIR DISASTER ON THE GROUND IN MONTANA
— Mario Nawfal (@MarioNawfal) August 11, 2025
2 planes collided at Kalispell Airport, erupting into a massive fireball.
Details on casualties are still unknown, but rescue crews are flooding the scene in a major emergency response.
Source: @nicksortor pic.twitter.com/wf7CH0gslR
আয়তনে ছোট, শহর প্রশাসনের মালিকানাধীন এই বিমানবন্দর মন্টানার উত্তর-পশ্চিমে প্রায় ৩০,০০০ মানুষের শহর কালিসপেলের ঠিক দক্ষিণে অবস্থিত। কালিসপেল ফায়ার চিফ জে হ্যাগেন জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা জানান যে একটি বিমান রানওয়ের শেষে গিয়ে ক্র্যাশ-ল্যান্ড করে এবং পরে একটি দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খায়। হ্যাগেন আরও বলেন, বিমান থেমে যাওয়ার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে দু'জন সামান্য আহত হন এবং বিমানবন্দরেই চিকিৎসা করা হয়।
এক প্রত্যক্ষদর্শীর বয়ান, এরপর চারপাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, বিমানটি আসছিল ওয়াশিংটনের পুলম্যান শহর থেকে। যে বিমানটি আছড়ে পড়ে, সেটি একটি Socata TBM 700 টার্বোটপ বিমান। ২০১১ সালে সেটি তৈরি। বিমানটির মালিক MEter Sky LLC of Pullman. বিমানবন্দরে খালি দাঁড়িয়ে থাকা একটি বিমানের উপর ভেঙে পড়ে সেটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)