Plane Crash: চোখের সামনে সমুদ্রে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, জলে পড়লেও রক্ষা পেলেন না একজনও...

Plane Crash: এক ভিডিয়োতে দেখা দেখা গিয়েছে, বিমানটি সামনের দিক এগিয়ে সমুদ্রের মধ্যে আছড়ে পড়ল  

সিকান্দর আবু জ়াফর | Updated By: Feb 7, 2026, 06:25 PM IST
Plane Crash: চোখের সামনে সমুদ্রে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, জলে পড়লেও রক্ষা পেলেন না একজনও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:দক্ষিণ অস্ট্রেলিয়ায় এক বিচের কাছাকাছি সমুদ্রে ভেঙে পড়ল বিমান। ঘটনাস্থলেই প্রাণ হারালেন যাত্রীরা। শুক্রবার বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লং বে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।

Add Zee News as a Preferred Source

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীর তোলা এক ভিডিয়োতে দেখা দেখা গিয়েছে, বিমানটি সামনের দিক এগিয়ে সমুদ্রের মধ্যে আছড়ে পড়ল।দুর্ঘটনার খবর পেয়েই অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।

সংবাদমাধ্যমে পুলিস জানিয়েছে, বিমানে থাকা পাইলট-সহ দুই আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি বিমানের ধ্বংসাবশেষ তীরে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন-লাভের থেকে চাপ বাড়বে বেশি! কী রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে, জানুন ১০ পয়েন্টে...

আরও পড়ুন- হাসিনার সন্তানরা চাইলে দেশে ফিরে রাজনীতি করতেই পারেন, বিরাট কথা বলে দিলেন তারেক রহমান

অন্যদিকে, শুক্রবার কুইন্সল্যান্ডের কার্পেনটেইরিয়া উপসাগরের কাছে নরম্যানটনে দ্বিতীয় একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। রাত প্রায় ৮টার দিকে নরম্যানটন বিমানবন্দর থেকে প্রায় ৮০০ মিটার পশ্চিমে জরুরি সেবা সংস্থাগুলোকে তলব করা হয়। তবে দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সেখানে পৌঁছানো কঠিন হওয়ায়, বিমানে থাকা যাত্রীদের ক্ষয়ক্ষতি বা আঘাতের সঠিক পরিমাণ সম্পর্কে পুলিস এখনো নিশ্চিত হতে পারেনি।

পুলিস জানিয়েছে গুলওয়া সাউথ -এর প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় একটি এক ইঞ্জিনের 'সেসনা ২১০' বিমান জড়িত ছিল। তদন্তকারীরা আজ শনিবার দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। তারা সেখানে বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবেন এবং ভিডিও ফুটেজ বা ফ্লাইটের রেকর্ড করা তথ্য সংগ্রহ করবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.