Jewellery shop closed in Bangladesh: পুলিশি জুলুমের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব গয়নার দোকান! হচ্ছেটা কী

Bangladesh News:  বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদ এবং তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

নবনীতা সরকার | Updated By: May 29, 2025, 06:53 PM IST
Jewellery shop closed in Bangladesh: পুলিশি জুলুমের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দেশের সব গয়নার দোকান! হচ্ছেটা কী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা সরকারের। 

Add Zee News as a Preferred Source

দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জুয়েলারি শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এই কর্মসূচি ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, সমিতির সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: Bangladesh Weather Update: শক্তি বেড়েছে গভীর নিম্নচাপের, ঢুকবে বাংলাদেশের খেপুপাড়ায়! বন্যার আতঙ্কে ৬ জেলা...

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যাবসায়িক প্রতিষ্ঠান থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসান।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ থেকে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বাজুসের সহসভাপতিকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: Bangladesh Hindu Student movement: মুক্তিযুদ্ধের শত্রু কুখ্যাত রাজাকার গণধর্ষক 'জামায়েত' ATM মুক্ত! বাংলাদেশের রাজপথে প্রতিবাদে নেমে রক্তাক্ত মেয়েরা...

ঘোষিত কর্মসূচি ও রিপনুল হাসানের গ্রেপ্তারের বিষয়ে জানতে বাজুসের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বেশির ভাগের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে বাজুসের একজন সদস্য বলেন, গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রিপনুল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। 

সেই মামলায় আজ সন্ধ্যায় তাঁকে নিজ প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রিপনুল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদপদবিতে ছিলেন না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.