জি ২৪ ঘণ্টা ডিজিাটাল ব্যুরো: বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশের কোনও সদস্য সিভিল ড্রেসে আসামি ধরতে পারবেন না। পুলিশে তোলবাজি ব্যবস্থা বন্ধ করতেই এই ব্যাবস্থা। আইন-শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।
Add Zee News as a Preferred Source
মঙ্গলবার ২১ এপ্রিল, বিকেল সাড়ে ৩টায় যশোর জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মিটিঙে কথা বলেন তিনি। শহরের কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা হয়।
আরও পড়ুন: Sheikh Hasina Degree Review: এবার হাসিনার ডিগ্রি বাতিল করছে বিশ্ববিদ্যালয়? কেন এরকম ভাবছে শিক্ষা প্রতিষ্ঠান?
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'পুলিশ প্রশাসনকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এখন পুরোদমে কাজে নেমে পড়তে হবে।'
'৫ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরে রাখতে হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না।
আরও পড়ুন: Gold ATM: এবার এটিএম-এ সোনা দিলেই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে! কোনও ভুলচুক নেই হিসেবে...
আমরা নিরাময়কেন্দ্র খুলতে চাই না, মাদক বন্ধ করতে চাই। আমরা দায়িত্ব নেওয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে। বদলি বাণিজ্যও নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ এ সময় তিনি ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)