Pope Donald Trump: এবার ডোনাল্ড ট্রাম্পই পোপ? পোপের পোশাকে কেন ছবি পোস্ট করলেন ট্রাম্প? জানুন প্রকৃত রহস্য...

President Donald Trump Pope: পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন? কার হওয়া উচিত? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমার কোনো পছন্দ নেই। তবে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের এক এলাকা থেকে এসেছেন। তিনি খুবই ভালো।' তাহলে?

সৌমিত্র সেন | Updated By: May 6, 2025, 03:04 PM IST
Pope Donald Trump: এবার ডোনাল্ড ট্রাম্পই পোপ? পোপের পোশাকে কেন ছবি পোস্ট করলেন ট্রাম্প? জানুন প্রকৃত রহস্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) এটা কি নতুন কোনও চমক, খেলা? না কি নিছক রসিকতা? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কি এবার পোপও (Pope)? ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিন পরেই পোপের পোশাক পরিহিত একটি ছবি শেয়ার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এই ছবি (AI Pope image)। ছবিটি নিজের সোশ্যালমিডিয়া-ওয়ালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। আর এর পর থেকেই শুরু সমালোচনা।

Add Zee News as a Preferred Source

পোপ ডোনাল্ড ট্রাম্প

গত শুক্রবার প্রথম এই ছবি প্রকাশ হয়। সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিটি পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। কী রকম সেই ছবি, যা নিয়ে এত তোলপাড়? পোপের বেশে ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত ছবিটিতে দেখা যায়, পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী। খুব স্বাভাবিক ভাবেই ট্রাম্পের ছবিটি নিয়ে উথালপাথাল হয়। তোলপাড় হয় নেটপাড়াও। অনেকেই ট্রাম্পকে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগে অভিযুক্ত করেন।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: অবিশ্বাস্য! জঙ্গিরা যখন অপারেশনে, তখন ট্যুরিস্টদের তাড়িয়ে বন্দুকের নলের দিকে আনছিল দুই 'পর্যটক'ই...

আরও পড়ুন: Badrinath Dham: প্রথম মহা অভিষেকের ভোরেই আশ্চর্য ছবি বদ্রীনারায়ণ মন্দিরে! যখন বেদমন্ত্র ধ্বনিত হচ্ছে, তখন ১৫ হাজার ভক্ত...

সদ্যপ্রয়াত পোপ ফ্রান্সিস

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল সেন্ট পিটার্স স্কোয়্যারে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার পরে তাঁকে রোমের ব্যাসিলিকা ডি সান্তা মারিয়া ম্যাগিওরে সমাহিত করা হয়। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পও। পোপের মৃত্যু ঘটলে সাধারণত ভ্যাটিকানে কার্ডিনালরা সমবেত হন এবং বেছে নেনে পরবর্তী পোপকে।

ওদিকে এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, ২৯ এপ্রিল ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, পরবর্তী পোপ হিসেবে তিনি কাকে দেখতে চান? সেই প্রশ্নের জবাবে ট্রাম্প কিন্তু মজার উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, 'আমি নিজেই পরবর্তী পোপ হতে চাই। এটা এখন আমার এক নম্বর পছন্দ।' রসিকতার পরেই অবশ্য আসলে এই দায়িত্ব কে পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান মার্কিন প্রেসিডেন্ট। 

কী বলেন ট্রাম্প?

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমার কোনো পছন্দ নেই। তবে আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি এলাকা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.