Pope Francis's Funeral: কফিনে পোপ ফ্রান্সিসের প্রথম ছবি প্রকাশ্যে আনল ভ্যাটিকান, কবে শেষকৃত্য, কী বা তার আচারবিধি?

Vatican: কফিনে শায়িত পোপ ফ্রান্সিসের প্রথম ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। ভ্যাটিকান সিটির তরফে আরও জানানো হয়েছে, প্রয়াত পোপের মরদেহ প্রথমে নিয়ে আসা হবে সেন্ট পিটার্স বাসিলিকায়। তারপর...

দেবস্মিতা দাস | Updated By: Apr 22, 2025, 04:48 PM IST
Pope Francis's Funeral: কফিনে পোপ ফ্রান্সিসের প্রথম ছবি প্রকাশ্যে আনল ভ্যাটিকান, কবে শেষকৃত্য, কী বা তার আচারবিধি?
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবারই অনুষ্ঠিত হবে প্রয়াত পোপ ফ্রান্সিসের (Pope Francis) শেষকৃত্য। আর তার আগে এদিন খোলা কফিনে পোপের শায়িত ছবি সামনে আনল ভ্যাটিকান (Vatican)। বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভ্যাটিকান। সকাল ১০টায় সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এই অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Gold ATM: এবার এটিএম-এ সোনা দিলেই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে! কোনও ভুলচুক নেই হিসেবে...

চার্চের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক চার্চের কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। সেই প্রার্থনায় হাজির থাকবেন গোটা বিশ্বের তাবড় বৃদ্ধ সন্ন্যাসী, কার্ডনাল, আর্চবিশপ, বিশপ এবং ফাদাররা। তারপরেই শুরু হবে প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় ৯ দিনের শোকপালন।আগের পোপদের তিন স্তরের কফিন- সাইপ্রাস, সিসা ও ওকের তৈরি কফিনে সমাহিত করা হত। কিন্তু পোপ ফ্রান্সিসের জন্য নির্ধারিত হয়েছে একটি সাধারণ কাঠের কফিন, যার ভেতর থাকবে দস্তার আস্তরণ।

পোপ ফ্রান্সিস হবেন গত এক শতাব্দীর মধ্যে প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের চারটি প্রধান প্যাপাল ব্যাসিলিকার একটি—সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায়। ভ্যাটিকান জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের কফিন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা থাকবে। শেষকৃত্য পর্যন্ত মানুষ সেখানে এসে শ্রদ্ধা জানাতে পারবে। 

আরও পড়ুন, Diamond's Layers Found: হীরকরাজার দেশ? সোনার দিকে আর ফিরেই তাকাতে হবে না, কিমির পর কিমি জুড়ে শুধু হিরে আর হিরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ডিজিটাল দুনিয়ায় পা। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 

...Read More

.