জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলে গেলেন পোপ ফ্রান্সিস। সোমবার সকালে প্রয়াত হন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। এমনটাই জানিয়েছেন কার্ডিন্যাল কেভিন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আজ সকাল ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস 'ফাদারের' ঘরে ফিরে গিয়েছেন। তাঁর সারা জীবন কেটেছে ঈশ্বর ও চার্চের সেবায়। পোপের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Add Zee News as a Preferred Source
বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ফ্রান্সিস। হুইল চেয়ারেই কাটাতেই বেশিরভাগ সময়। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি ছিলে ৩৮ দিন। ছাড়াও পেয়ে গিয়েছিলেন। তারপরেই হঠাত্ করেই তিনি চলে গেলেন পুরনো নিউমেনিয়ায়।
পোপের অসুস্থততার সময়েই প্রশ্ন উঠেছিল তাঁর অবর্তমানে কে হবেন পোপ। কারণ তাঁর অসুস্থতার কারণে তার কাজকর্ম আটকে যাচ্ছিল। সেইসময় তাঁর পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল কার্ডিন্যাল জ্যাঁ মার্ক অ্যাভেলিনের এক মন্তব্য। তিনি মন্তব্য করেন, পোপ বদল হয়। আমরাও বদলাই। কাজ চলতে থাকে। পোপ যদি সুস্থ না হন তাহলে সবকিছুই সম্ভব।
পোপ হলেন প্রথম ল্যাটিন আমেরিকান ধর্মগুরু যিনি পরপর তিন দিন গুড ফ্রাইডের অনুষ্ঠানে যোগ দেননি। গত রবিবার তিনি খুব অল্পক্ষণের জন্য দেখা করেন মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ভান্স। চিকিত্সকদের নিষেধ সত্বেও তিনি জনসমক্ষে আসেন রবিবারের ইস্টারে। সেন্ট পিটার্স স্কোয়ারে তিনি প্রায় ৩৫ হাজার মানুষের সামনে হাজির হন।
আরও পড়ুন-কতদিন আর এভাবে থাকব! চোখেমুখে ভয় নিয়েই ঘরে ফিরছেন ধুলিয়ানের অঞ্জনারা
পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি লিখেছেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। শোকের এই সময়ে দুনিয়ার খ্রিষ্টান ক্যাথলিকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। তাঁর সঙ্গে একবার সাক্ষাত হয়েছিল। সেকথা আমার মনে উজ্জ্বল রয়েছে। ঈশ্বরের কাছে তাঁর আত্মা শান্তি পাক।
আরও পড়ুন-'বাবাও এমন অবস্থা দেখেনি...', ওয়াকফ-হিংসা দীর্ণ মুর্শিদাবাদে ১০ দিন পর খুলল স্কুল!
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণকারী হোর্হে মারিও বেরগোলিও ১৯৫৮ সালে এক গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠার পর যাজক জীবন বেছে নেন। ১৯৬৯ সালে তিনি পুরোহিত হিসেবে অভিষিক্ত হন এবং ১৯৯৮ সালে বুয়েন্স আয়ার্সের আর্চবিশপ নিযুক্ত হন। ২০০১ সালে তিনি কার্ডিনাল নির্বাচিত হন। ২০১৩ সালে পোপ বেনেডিক্ট ষোড়শ-এর পদত্যাগের পর অনুষ্ঠিত প্যাপাল কনক্লেভে তাকেই পোপ হিসেবে নির্বাচন করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)