close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

পাকিস্তানে নীল ছবিতে লাল সিগন্যাল, ব্লক হচ্ছে ৪ লক্ষ পর্ন সাইট

ইন্টারনেটে পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করতে এবার উদ্যোগি হল পাকিস্তান। সে দেশের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর দেশের ৪ লক্ষ পর্ন সাইট ব্লক করা হচ্ছে। সোমবার পাক সুপ্রিম কোর্টে ইন্টারনেটে পর্ন সাইট রোখার জন্য সে দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)- এরপর ৪ লক্ষ ২৯ হাজার ৩৪৩টি ডমেনের তালিকা তৈরি করে তা ব্লক করে দেওয়ার পদক্ষেপ শুরু করে।

Partha Pratim Chandra Partha Pratim Chandra | Updated: Jan 26, 2016, 03:44 PM IST
পাকিস্তানে নীল ছবিতে লাল সিগন্যাল, ব্লক হচ্ছে ৪ লক্ষ পর্ন সাইট

ওয়েব ডেস্ক: ইন্টারনেটে পর্নগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করতে এবার উদ্যোগি হল পাকিস্তান। সে দেশের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর দেশের ৪ লক্ষ পর্ন সাইট ব্লক করা হচ্ছে। সোমবার পাক সুপ্রিম কোর্টে ইন্টারনেটে পর্ন সাইট রোখার জন্য সে দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)- এরপর ৪ লক্ষ ২৯ হাজার ৩৪৩টি ডমেনের তালিকা তৈরি করে তা ব্লক করে দেওয়ার পদক্ষেপ শুরু করে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলে দেওয়া হয় যাতে দ্রুত তারা পর্ন সাইটের ওপর ব্যবস্থা গ্রহণ করে। ২০১১ সালেও পাকিস্তানে এমন কাজ হয়েছিল। যাতে এক হাজারটি পর্ন সাইট ব্লক করা হয়। এতে দেখা যায় পর্ন সিডি-ডিভিডির বিক্রি বেড়ে গিয়েছে। এবার তাই পর্ন সিডি ডিভিডি-র ওপরেও নিষেধাজ্ঞা জারি করে নতুন নিয়ম আনা হয়েছে। এতে সমস্যায় পড়ছেন সিডি-ডিভিডি বিক্রেতারা। করাচিতে ব্যবসা করা এক ব্যবসায়ী বলছেন, পাকিস্তানের আম মানুষ হলিউড-বলিউড নয় পর্ন ছবিই দেখতে চান। প্রসঙ্গত, ২০১২ সালে পর্ন সাইট দেখার বিষয়ে বিশ্বের শীর্ষে ছিল পাকিস্তান।