Blackout: ব্যাপক বিদ্যুৎবিভ্রাটে অন্ধকারে ডুবল গোটা দেশ! ঘোষণা হল জরুরি অবস্থা, জারি কারফিউ...

Massive Power Outage: কোনও নাশকতা ঘটেছে? নাশকতার আশঙ্কা অবশ্য উড়িয়ে দেওয়া হয়েছে। তবে বড় ধরনের সংকট ঘনিয়েছে দেশ জুড়ে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি ধরা পড়ায় ঘটেছে এক বড় মাপের বিদ্যুৎ বিপর্যয়।

সৌমিত্র সেন | Updated By: Feb 26, 2025, 06:08 PM IST
Blackout: ব্যাপক বিদ্যুৎবিভ্রাটে অন্ধকারে ডুবল গোটা দেশ! ঘোষণা হল জরুরি অবস্থা, জারি কারফিউ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্বিষহ অবস্থা চিলেতে। লাতিন আমেরিকার দেশ চিলির রাজধানী সান্তিয়াগো-সহ দেশের বেশিরভাগ অংশে জরুরি অবস্থা এবং কারফিউ ঘোষণা করা হয়েছে। কেন? কারণ, সেখানে বিশাল মাপের ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। এর জেরে  লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। বলা হচ্ছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ ব্ল্যাকআউটের ঘটনা এটি। এর ফলে সান্তিয়াগো শহরে যানবাহন চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ মেট্রো থেকে নেমে পড়েছেন। উপচে পড়া ভিড় বাসগুলিতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Deadly Earthquake: ভয়ংকর! শিবরাত্রির সকালেই কেঁপে উঠল মাটি, দুলে উঠল সমুদ্র! সুনামির আতঙ্ক আছে?

চিলির মেট্রোতে প্রতিদিন ২.৩ মিলিয়ন যাত্রী চলাচল করেন। এহেন মেট্রো কোম্পানি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে সমস্ত স্টেশনে কর্মী মোতায়েন করেছে তারা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে ট্র্যাফিক সমস্যা দেখা দিয়েছে। যার থেকে হয়েছে ব্যাপক যানজট। মানুষজনকে বাড়িতে পৌঁছনোর জন্য প্রচণ্ড রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে হচ্ছে। দোকানপাট এবং অফিসগুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা দেশে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে সেনাও। বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গতকাল মঙ্গলবার সন্ধেবেলা জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, একটি বিপর্যয় ঘটেছে। এর জেরে বিঘ্নিত হয়েছে জাতীয় নিরাপত্তা। তবে সেটা নিশ্চিত করার জন্য জরুরি অবস্থা জারি করতে হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়। চিলির উত্তরের আরিকা অঞ্চল থেকে দক্ষিণের লস লাগোস পর্যন্ত কারফিউ জারি হয়।

আরও পড়ুন: Maha Shivratri 2025: শিবরাত্রির মতো অতি পবিত্র তিথিতে কোন কোন রাশির কপাল খুলবে? কাদের মাথায় ঝরবে শিবের অশেষ কৃপা?

কেন এই বিদ্যুৎ বিপর্যয়? এ প্রসঙ্গে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের একটি সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি ধরা পড়েছে। তাই এই বিদ্যুৎ বিপর্যয়। কোনও নাশকতা ঘটেছে? নাশকতার আশঙ্কা অবশ্য তিনি উড়িয়ে দিয়েছেন। বুধবারের মধ্যে চিলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে শোনা গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.