Sheikh Hasina Trial: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু, আনা হল ৫ মারাত্মক অভিযোগ

Sheikh Hasina Trial: শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি হল  জুলাই আন্দোলনের সময়ে দেশে ১৪০০ মানুষকে হত্যা ও ২৫০০০ মানুষকে আহত করা হয়েছে

সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 1, 2025, 07:23 PM IST
Sheikh Hasina Trial: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হাসিনার বিচার প্রক্রিয়া শুরু, আনা হল ৫ মারাত্মক অভিযোগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর জুলাইয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী গণ বিক্ষোভের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। দেশে গণ আন্দোলেনের চাপে দেশ ছেড়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে তবে তাঁর বিরুদ্ধে হওয়া কোনও মামলার বিচার প্রক্তিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হল।

Add Zee News as a Preferred Source

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা ও দেশের  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইবুন্যাল।

রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শেখ হাসিনা ও আরও ২ জনের বিরুদ্ধে ১৩৪ পাতার অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম। ওইসব অভিযোগপত্র আদালতে পেশ করার পর তাজুল ইসলাম বলেন, এই বিচার প্রক্রিয়া শুধু প্রতিশোধ নয় ভবিষ্যতের প্রতিজ্ঞা।

উল্লেখযোগ্য বিষয় হল, শেখ হাসিনার আমলে একাত্তরের অপরাধীদের জন্য যে ট্রাইবুন্যাল গঠন করা হয়েছিল সেই ট্রাইবুন্যালেই শেখ হাসিনার বিচার শুরু হয়েছে।

আরও পড়ুন-'পুলিসকে কোনও ফোন করেননি অনুব্রত, তাঁর কন্ঠ AI দিয়ে তৈরি', চাঞ্চল্যকর দাবি কেষ্ট ঘনিষ্ঠের

আরও পড়ুন-রাজনৈতিক দল হিসেবে এক যুগ পর নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী!

শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি হল  জুলাই আন্দোলনের সময়ে দেশে ১৪০০ মানুষকে হত্যা ও ২৫০০০ মানুষকে আহত করা হয়েছে। নিহতদের তালিকাও ট্রাইবুন্যালে দেওয়া হয়েছে। এই মামলায় সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। তিন অভিযুক্তের বিরুদ্ধে, হত্যা, হত্যার চেষ্টা, হত্যার ষড়যন্ত্র, প্ররোচনা, উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সুনির্দিষ্টভাবে ১৩ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে লক্ষ্য করে বিনা উস্কানিতে হত্যা, রাজধানীর চাঁনখার পুলে ছয়জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এর পাশাপাশি গতবছর ৫ অগাস্ট সরকার পতনের দিন আশুলিয়ায় ৫ জনকে হত্যার পর তাদের মরদেহ এবং জীবিত একজনকেও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.