)
সেলিম রেজা ও মহম্মদ আলী সুমন: বদল নয়, বদলার বাংলাদেশ। বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ল জাতীয় নাগরিক নাগরিক পার্টির (NCP)কর্মীরা। সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। রণক্ষেত্রের চেহারা নিল গোপালগঞ্জ। জারি করা হল কারফিউ।
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি। আজ, বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মসূচি ছিল জাতীয় নাগরিক পার্টির। যে কর্মসূচির মূল উদ্দেশ্য়ে, বঙ্গবন্ধুর করব ভেঙে দেওয়া! সেইমতো প্রস্তুতিও নিয়েছিলেন এনসিপি-র কর্মীরা। নির্বিঘ্নে কর্মসূচি পালনে সাহায্য করতে সক্রিয় হয়েছিল পুলিস-প্রশাসনও। জোগাড় হয়ে গিয়েছিল বুলডোজার-সহ কবর ভাঙার যাবতীয় সরঞ্জামও। কিন্ত তাতেও শেষরক্ষা হল না।
এদিন সকালে প্রথমে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর ও লাগোয়া এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে পুলিস। তখনই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। পুলিস সঙ্গে দফায় দফায় চলে সংঘর্ষ। এরপর গোপালগঞ্জে শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির ছাত্রনেতাদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংর্ঘষ হয়। এনসিপি সভার জন্য আনা চেয়ারে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিস তো বটেই, সেনাবাহিনীকেও হিমশিম খেতে হয়। গ্রেনেড, রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বিকেলে পুলিস ও সেনাবাহিনী প্রহরায় গোপালগঞ্জ ছাড়েন এসসিপি-র ছাত্রনেতারা।
এদিকে এই ঘটনায় ক্ষু্দ্ধ ইউনূস সরকার। তাদের মতে, গোপালগঞ্জে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন। সরকারি বিবৃতিতে উল্লেখ, গোপালগঞ্জে হিংসা গ্রহণযোগ্য নয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। আক্রমণের মুখে পড়েছেন এনসিপির সদস্যরাও। অভিযোগ, এই জঘন্য কাজটি করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা এ কাজ করেছেন তাঁরা শাস্তির বাইরে থাকবেন না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে। বাংলাদেশের কোনও নাগরিকের বিরুদ্ধে এই ধরনের হিংসার কোনও স্থান নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)