জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কদিন পরেই বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখবে বিশ্ব। ২৫ এপ্রিল মহাকাশে দেখা যাবে স্মাইলি! স্মাইলি? হ্যাঁ, আকাশে দেখা যাবে স্মাইলি ফেস। কিছু সময়ের জন্য আকাশে দেখা যাবে এই স্মাইলি ফেস। আমার-আপনার দেখা সেই খুব চেনা স্মাইলি সাইনের মতোই একটা হাসি-মুখ দেখা যাবে আকাশপারে। খুবই বিরল এই দৃশ্য। দৃশ্যটি দেখা যাবে অল্প সময়ের জন্যই। তবে এই ছবি দেখা যাবে বিশ্বের যেকোনও প্রান্ত থেকেই।
Add Zee News as a Preferred Source
কীভাবে তৈরি হবে এ মহাজাগতিক দৃশ্য?
আরও পড়ুন: Diamond's Layers Found: হীরকরাজার দেশ? সোনার দিকে আর ফিরেই তাকাতে হবে না, কিমির পর কিমি জুড়ে শুধু হিরে আর হিরে...
আরও পড়ুন: Deadly Cyclone Updates: ঝড়, না, মহাপ্রলয়? বিমান বাতিল, ফেরি বন্ধ, জলের তলায় রাস্তা, বিদ্যুৎহীন এলাকা ডুবে ঘন অন্ধকারে...
সেদিন আসলে এমন ভাবে শুক্র এবং শনি গ্রহ নিজের কক্ষপথে চলে আসবে যে, দেখতে গেলে তারা ঠিক চাঁদের মাথার উপরে ঝুলে থাকবে বলে মনে হবে! শুক্র ও শনি গ্রহদুটিকে চোখের মতো দেখতে লাগবে। চাঁদ সেদিন পুরোপুরি দৃশ্যমান হবে না। আর, ঠিক সেই কারণেই চাঁদকে দেখে এদিন মনে হবে, সেটা একটা হাসির চিহ্ন। আর এই সবটা মিলে তৈরি হয়ে উঠবে আকাশের স্মাইলি।

দুই গ্রহ-- শুক্র ও শনি এবং একটি উপগ্রহ-- চাঁদ মিলে এই বিরল দৃশ্য তৈরি করবে মহাকাশে। এই তিনটি মহাজাগতিক বস্তু এমন সজ্জায় সজ্জিত হবে যে, সেখানে এই স্মাইলি বা হাসিমুখের এই ছবি তৈরি হবে। আগামী ২৫ এপ্রিল আকাশে তৈরি হবে এই ছবি। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে এদিন একটি ত্রিকোণ তৈরি হবে যার ফলে এই ছবিটি তৈরি হবে। রাতের আকাশ যদি পরিষ্কার থাকে, তাহলে সহজেই এই ছবি দেখা যাবে, এবং সকলেই তা দেখতে পাবেন।
সূর্য ওঠার এক ঘণ্টা আগে দেখা যাবে এই ছবি। সূর্য পুরোপুরি উঠে গেলে আর দেখা যাবে না। শুক্র এবং শনি গ্রহকে বেশ উজ্জ্বল দেখাবে। এই সজ্জায় একটু উপরে থাকবে শুক্র গ্রহ, শনি গ্রহ থাকবে একটু নীচে। এবং চাঁদ থাকবে এদের অনেকটা নীচে এবং এই দুই গ্রহের মধ্যিখানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)