India Pakistan War: ঘরে ঢুকে মারছে ভারত! আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? বিস্ফোরক ইমরান খানের বোন...

ভারত পাকিস্তান যুদ্ধ আবহে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে পাকিস্তানের সব নেতা মন্ত্রী। হঠাত্ সক্রিয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান। 

নবনীতা সরকার | Updated By: May 9, 2025, 02:58 AM IST
India Pakistan War: ঘরে ঢুকে মারছে ভারত! আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? বিস্ফোরক ইমরান খানের বোন...

Operation Sindoor: ভারত পাকিস্তান যুদ্ধ আবহে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে পাকিস্তানের সব নেতা মন্ত্রী। হঠাত্ সক্রিয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান। 

Add Zee News as a Preferred Source

'রাওয়ালপিন্ডি তাক ড্রোনস ক্যাসে পাহুচ গয়ে?' ইমরান খানের বোন আলেমা প্রশ্ন করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে।  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাবি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। পাকিস্তান দাবি করেছে যে, ভারতের অপারেশন সিঁদুরের সময় পাঁচটি ভারতীয় বিমান ধ্বংস করেছে পাকিস্তান।

আরও পড়ুন: India Pakistan War: পহেলগাঁও সন্ত্রাসের মূল পাণ্ডার দক্ষিণী যোগ! কেন কাঠগড়ায় কেরালা-কর্ণাটক?

আলিমা শরিফের কথা মিথ্যা, এই অভিযোগ এনে জাতীয় পরিষদে তার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। আলিমা দাবি করেছিলেন যে, ৮০টি ভারতীয় বিমান পাকিস্তানের গভীরে হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে আলিমা মিডিয়াকে সম্বোধন করে অভিযোগ করছেন যে নওয়াজ শরিফ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন।

 

তিনি বলেন, "ইয়ে জো দাবি কর রহে হ্যায় কি ইনহোনে ইয়ে জো জাহাজ গিরায়ে হ্যায়। নওয়াজ শরিফ কি সরকারের দাবি কর রাহি হ্যায় না। তো ইয়াহান পে ড্রোন পে ড্রোন আন্দর আ রহে হ্যায়। ভারত সে আন্দর রাওয়ালপিন্ডি তাক পাহুচ রাহে হ্যায়। পিন্ডি তাক পাহুচে ক্যাসে?" (তারা দাবি করছে যে তারা এই বিমানগুলিকে গুলি করে ফেলেছে। নওয়াজ শরীফের সরকারই এই দাবি করছে, তাই না? কিন্তু এখানে, একের পর এক ড্রোন আসছে। তারা ভারত থেকে প্রবেশ করছে এবং রাওয়ালপিন্ডি পর্যন্ত পৌঁছেছে। কীভাবে তারা পিন্ডিতে পৌঁছল?)

আরও পড়ুন: India Pakistan War: পহেলগাঁও সন্ত্রাসের মূল পাণ্ডার দক্ষিণী যোগ! কেন কাঠগড়ায় কেরালা-কর্ণাটক?

তিনি দাবি করেন যে ৯ মে দাঙ্গার দ্বিতীয় বার্ষিকীর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের পরিস্থিতি তৈরি করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.