Sukhoi with AI: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রথম যুদ্ধবিমান! সুখোইয়ের AI ভার্সন আরও ভয়ংকর 'অ্যাটাকিং'...

Russia tests Sukhoi with AI: AI পরিচালিত সুখোই ভারতের হাতে এলে বায়ুসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত কোনও যুদ্ধবিমান!

সুদেষ্ণা পাল | Updated By: May 20, 2025, 07:38 PM IST
Sukhoi with AI: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রথম যুদ্ধবিমান! সুখোইয়ের AI ভার্সন আরও ভয়ংকর 'অ্যাটাকিং'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুখোই যুদ্ধবিমানেও এবার AI বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence)। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা, AI পরিচালিত সুখোই যুদ্ধবিমানের (Sukhoi fighter jet) নয়া সংস্করণের সফল পরীক্ষা করল রাশিয়া। সম্প্রতি রাশিয়া সুখোই Su-57M যুদ্ধবিমানের পরীক্ষা করে, যেগুলি সবই AI পরিচালিত। 

Add Zee News as a Preferred Source

এখন ভারতীয় বায়ুসেনার হাতে আছে ২৫০টিরও বেশি সুখোই বিমান। ফলে নয়া AI পরিচালিত সুখোইয়ের রুশ ভার্সন ভারতের হাতে এলে বায়ুসেনার শক্তি যে আরও বৃদ্ধি পাবে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য পহেলগাঁও হামলার বদলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারত অপারেশন সিঁদুর করে। সেই অপারেশনেও সুখোই-৩০ আবার তাদের দক্ষতা ও কার্যকারিতার প্রমাণ রেখেছে।  

AI পরিচালিত সুখোই
এখন AI পরিচালিত রাশিয়ার  Su-57M হতে চলেছে একটি মাইলফলক। কারণ প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত কোনও যুদ্ধবিমান! পরীক্ষার সময় ককপিটে একজন পাইলট ছিলেন। তবে উড়ান নিয়ন্ত্রণ, নেভিগেশন ও টার্গেট স্থির সবটাই হয়েছে AI-এর মাধ্যমে।

আরও পড়ুন, China Dam to help Pakistan: পাকিস্তানের জলকষ্টে 'বুক ফেটে যাচ্ছে' চিনের! এবার তড়িঘড়ি 'চিনা' বাঁধ...

আরও পড়ুন, Asthma treatment: হাঁপানির টানে আর চোখ ঠেলে বেরোবে না! ৫০ বছরে প্রথমবার মিরাক্য়ল, এক ইঞ্জেকশনেই কামাল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.