40-Day Holiday: এবার টানা ৪০ দিন বন্ধ স্কুল! রমজান, ঈদ, দোলের জন্যই কি এই ছুটি-ঘোষণা? কবে খুলবে?

Schools to Remain Closed for 40 Days: শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষরা জানান, বাংলাদেশের ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যেই এই ছুটির নোটিশ টাঙানো হয়েছে। এতে বলা হয়েছে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের জন্যই এই ছুটি।

সৌমিত্র সেন | Updated By: Feb 24, 2025, 08:14 PM IST
40-Day Holiday: এবার টানা ৪০ দিন বন্ধ স্কুল! রমজান, ঈদ, দোলের জন্যই কি এই ছুটি-ঘোষণা? কবে খুলবে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২৭ ফেব্রুয়ারিই শেষ স্কুল হবে। তারপরই ছুটি পড়ে যাচ্ছে। ছুটি পড়ছে পবিত্র রমজান, ঈদ-উল ফিতর-সহ আরও বেশ কয়েকটি উৎসবের কারণে। সব মিলিয়ে ৪০ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের বেশ কিছু পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এইসব পরীক্ষার কেন্দ্র পড়েছে, সেগুলিও বন্ধ থাকবে। সেক্ষেত্রে ছুটি দাঁড়াবে টানা ২ মাস ১০ দিন। দেখতে গেলে প্রায় ৭০ দিন! এই ছুটি অবশ্য বাংলার স্কুলের নয়, বাংলাদেশের। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Shah Chand: নির্জন অন্ধকার রাস্তায় গরুর গাড়ির শব্দ কোথা থেকে আসছে? তারপর গোটা পথটায়...

কেন ছুটি? পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন আমাদের গুগল নিউজে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মহম্মদ ইউনুস ফারুকী জানান, রমজান ও ঈদ-উল-ফিতর-সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে। এই ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্যই প্রযোজ্য। 

আরও পড়ুন: Tangra Murder Case: নাবালকের বয়ানের ভিত্তিতেই প্রসূন দে'কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেবে পুলিস? নাকি...

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেষ ক্লাস হবে। ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও অন্য পরীক্ষা। এইসব পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.