Bangladesh Ban Awami League: আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন! বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার দল...

Sheikh Hasina: জুলাই গণআন্দোলনে চাপের মুখে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটিকে নিষিদ্ধ করা হয় তাঁর দল আওয়ামী লীগকে। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 10, 2025, 11:52 PM IST
Bangladesh Ban Awami League: আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন! বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার দল...

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে (Bangladesh) গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার (Sheikh Hasina) দল আওয়ামী লীগের (Awami League) রাজনীতি সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত দুদিন ধরে কর্মসূচি পালন করছে বাংলাদেশে সদ্যগঠিত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।  

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- India Pakistan War: 'পাকিস্তানকে খতম করতে ভারতের বেশি সময় লাগবে না', দাবি কার্গিলজয়ী বৃদ্ধ সেনার...

এনসিপি গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ থাইল্যান্ডে গেলে নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নামে এনসিপি।

শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামি লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

আরও পড়ুন- Bitan Adhikary's wife got Indian Citizenship: বিতর্কের অবসান! পহেলগাঁওয়ে নিহত বিতান অধিকারীর স্ত্রী পেলেন ভারতীয় নাগরিকত্ব

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও বাংলাদেশের রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.