জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তরোয়াল হাতে প্রকাশ্য রাস্তায় 'গাটকা' প্রদর্শন এক শিখ যুবকের। তাঁকে থামানোর চেষ্টা করলে তিনি তা অস্বীকার করেন। এমনকি পালটা পুলিসকেও আক্রমণের চেষ্টা করেন। শেষে লস অ্যাঞ্জেলসের রাস্তায় ওই শিখ ব্যক্তিকে গুলি করে মারল পুলিস। গোটা ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিয়োতে।
Add Zee News as a Preferred Source
পুলিসের গুলিকে নিহত ৩৬ বছর বয়সী ওই শিখ যুবকের নাম গুরপ্রীত সিং। লস অ্যাঞ্জেলস পুলিস বিভাগ (LAPD)-এর প্রকাশিত ফুটেজ অনুসারে, গুরপ্রীত সিং ঐতিহ্যবাহী শিখ মার্শাল আর্টের একটি রূপ, 'গাটকা' প্রদর্শন করছিলেন রাস্তার মাঝখানে। লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে Crypto.com এরিনার কাছে একটি তরোয়াল হাতে তিনি এই গাটকা প্রদর্শন করছিলেন। পুলিস তাঁকে নিরস্ত্র করার চেষ্টা করেন। কিন্তু গুরপ্রীত পুলিসের কোনও কথা শোনেননি। উলটে পুলিসকেই আক্রমণ করতে যান গুরপ্রীত। আর তারপরই পুলিস 'ওপেন ফায়ার'-এর নির্দেশ দেয়। পুলিস ফায়ার করে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন গুরপ্রীত।
ঘটনাটি ঘটে ১৩ জুলাই। যখন এলএপিডি ৯১১ নম্বরে একাধিক ফোন পায়। ফোনে বলা হয় যে, এক শিখ যুবক ফিগুয়েরো স্ট্রিট এবং অলিম্পিক বুলেভার্ডের ব্যস্ত মোড়ে পথচারীদের দিকে 'বড় ছুরি' চালাচ্ছে। পুলিস জানিয়েছে, সিং তাঁর গাড়িটি রাস্তার মাঝখানে ফেলে রেখে এক পর্যায়ে নিজের জিভ কেটে ফেলারও চেষ্টা করেছিলেন। পুলিস অফিসাররা তখন সিংকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য নির্দেশ দেন।
কিন্তু পুলিস যখন তাঁর কাছে আসে, তখন তিনি তাদের দিকে একটি বোতল ছুঁড়ে মারেন ও ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পুলিস এরপর তাঁকে ধাওয়া করতে শুরু করে। তখন গুরপ্রীত সিং এলোপাথাড়িভাবে গাড়ি চালাতে শুরু করে। শেষে অন্য একটি পুলিসের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। যারপরই গুরুপ্রীত সিংয়ের গাড়ি ফিগুয়েরো এবং দ্বাদশ স্ট্রিটের কাছে থেমে যায়। তখন ওই শিখ যুবক তাদের উপর ছুরি দিয়ে আক্রমণ করতে যায়। এরপরই তাঁকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গুরপ্রীত সিং নামে ওই শিখ যুবকের।
আরও পড়ুন, F-16 Jet crashed: ধ্বংস ভয়ংকর F-16! আছড়ে পড়তেই আগুনের গোলা! নিহত পাইলটও... দেখুন ভয়ংকর ভিডিয়ো...
আরও পড়ুন, Gujrat Shocker: ছু*রি ধরে বোনকে বার বার ধ*র্ষ*ণ ব*র্বর দাদার, সিগারেটের ছ্যাঁ*কায় পু*ড়িয়ে দিল শরীরের...বীভৎস!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)