)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রহণ (Eclipse) নিয়ে আজও বহু মানুষের মনে বহু প্রশ্ন। গ্রহণ আজও বিজ্ঞান ও ধর্মের (Science and Religion) মাঝামাঝি একটা মহাজাগতিক ঘটনা হিসেবেই রয়ে গিয়েছে। আসন্ন অগাস্টেই ঘটতে টলেছে এরকমই এক সূর্যগ্রহণ (Solar Eclipse)। টোটাল সোলার একলিপ্স এটি। আগামী হবে আগামী ২ অগস্ট (Solar Eclipse On August 2)। আশ্চর্য এক ঘটনা ঘটতে চলেছে এদিন। সারা পৃথিবী আগ্রহের সঙ্গে দিনটির অপেক্ষায়।
কখন সূর্যগ্রহণ?
আমরা মোটামুটি জানি, সূর্যগ্রহণ তখনই ঘটে যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এক সরলরেখায় চলে আসে চাঁদ ৷ আগামী ২ অগাস্ট ঘটতে চলেছে তেমনই এক মহাজাগতিক ঘটনা। ঘটতে চলেছে সূর্যগ্রহণ ৷ আসন্ন এই সূর্যগ্রহণ নানা কারণেই খুব আলাদা হবে। কেন?
৬ মিনিটের অন্ধকার
ওইদিন, মানে, আগামী ২ অগাস্টে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ডের জন্য পৃথিবী ডুবে যাবে অন্ধকারে ৷ দিনের বেলায় হঠাৎ করেই নামবে রাতের অন্ধকার ৷ সূ২০২৭ সালের ২ অগাস্ট ঘটতে চলেছে এই বিরল ঘটনা। জানা গিয়েছে ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে এই সূর্যগ্রহণটিই হতে চলেছে 'দ্য লঙ্গেস্ট টোটাল সোলার একলিপ্স'।
ভারত থেকে?
ভারত থেকে আংশিক দেখতে পাওয়া যাবে এই সূর্যগ্রহণ ৷ পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে উত্তর আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা থেকে ৷ ভারতে এই সূর্যগ্রহণ আংশিক রূপে দেখা যাবে ওই দিন সকাল ৭.৩০ থেকে ৯.০০-টার মধ্যে। দিল্লি, মুম্বই, কলকাতার বাসিন্দারা এই আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন ৷
গ্রহণে ধর্ম
সূর্যগ্রহণ কখনও খালি চোখে দেখা উচিত নয় ৷ সূর্যগ্রহণের জন্য বিশেষ চশমা বা সৌর ফিল্টার ব্যবহার করতে হয়। তাছাড়া, সূর্যগ্রহণ শুধুই ভৌগলিক বা বৈজ্ঞানিক একটা ঘটনা নয়, এর পিছনে থাকে ধর্মীয় সংস্কৃতির প্রভাবও। ফলে গ্রহণের গভীর গুরুত্ব থাকে ভারতের ধর্মীয় জীবনে। ভারতে একে শুভ ও অশুভ--দুই বিষয়ের সঙ্গেই সংযুক্ত করে দেখা হয়ে থাকে।
আটলান্টিক মহাসমুদ্র থেকে ভারত মহাসাগর
আটলান্টিক মহাসমুদ্রের বুক থেকে শুরু করে এই গ্রহণ ক্রমশ পূর্বদিকে দৃশ্যমান হতে থাকবে। গ্রহণ দেখা যাবে মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মধ্যমিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন, সোমালিয়ায়। পরে ক্রমশ এটি ভারত মহাসাগরের দিকে যাবে। সেখানেই সূর্য মুক্ত হবে।
কেন ২০২৭ সালের সূর্যগ্রহণ এত বিরল?
'গ্রেট নর্থ আফ্রিকান একলিপ্স' বলা হচ্ছে এটিকে। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকটি বিরল জ্যোতির্বিদ্যাগত পরিস্থিতি একত্রিত হয়ে এই অস্বাভাবিক দীর্ঘ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এ সময়ে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে, অর্থাৎ, অপেলিয়নে থাকবে। এর ফলে সূর্যকে কিছুটা ছোট দেখাবে। অথচ, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু, অর্থাৎ, পেরিজিতে থাকবে! এবং চাঁদকে আকাশে অনেকটা বড় দেখাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)