জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও হামলায় জড়িতদের এখনও টিকি ছোঁয়া যায়নি। গোটা কাশ্মীর জুড়েই তাদের খোঁজে তল্লাশি চলছে। তবে এবার তদন্তের জাল গিয়ে পৌঁছল শ্রীলঙ্কা পর্যন্ত। শনিবার শ্রীলঙ্কার বন্দরনায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে চেন্নাই থেকে শ্রীলঙ্কান এয়ার লাইন্সের একটি বিমান ল্যান্ড করতেই সেখানে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। গোয়েন্দা সূত্রে খবর ছিল ওই বিমানে থাকতে পরে পহেলগাঁও হামলায় জড়িত কয়েকজন জঙ্গি।
Add Zee News as a Preferred Source
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার বেলা বারোটা নাগাদ চেন্নাই থেকে একটি বিমান বন্দরনায়কে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই বিমানে তল্লাশি চালানো হয়। চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টারের তরফে একটি খবর ছিল যে ওই বিমানে পহেলগাঁওয়া হামলায় জড়িতে কয়েকজন রয়েছে। ওই খবর পাওয়ার পরই বিমানটিতে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশির জেরে সিঙ্গাপুরের বিমান ছাড়তে বিলম্ব হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত থেকে শ্রীলঙ্কায় খবর ছিল ওই বিমানে রয়েছে ৬ জঙ্গি যারা পহেলগাঁও হামলায় জড়িত।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকার নিরীহ পর্যটকদের উপরে গুলি চালিয়ে দেয় জঙ্গিরা। ধর্ম পরিচয় বেছে গুলি করা হয় পর্যটকদের। এতেই তোলপাড় গোটা দেশ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এদের মধ্যে এক কাশ্মীরি ঘোড়া চালকও রয়েছেন। ওই হামলার পর ক্ষুব্ধ কাশ্মীরের মানুষজন। তাদের বক্তব্য, কাশ্মীরের পর্যটন নষ্ট করে দিতেই ওই হামলা করা হয়েছে। এই আঘাত একেবারে কাশ্মীরিয়তের উপরে আঘাত।
আরও পড়ুন-পেরিয়ে গেছে ১০ দিন! এখনও অধরা জঙ্গিরা, অক্ষমতা নাকি অপ্রতিরোধ্য....
এদিকে, পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভারত। তার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি রদ, পাকিস্তানিদের ভিসা বাতিল, ব্যবস্থা বন্ধ, পাক ওয়েবসাইট ব্লক-সহ একাধিক পদক্ষেপ। এক পাশাপাশি যে কোনও হামলার আশঙ্কায় প্রস্তুতি শুরু করেছে সেনা। সবেমিলিয়ে উত্তপ্ত দুদেশের পরিস্থিতি।
আরও পড়ুন-রোজ ১২ ঘণ্টা শুয়ে-বসে গেমিং! আধুনিক আসক্তির জেরে মেরুদণ্ড বেঁকে পঙ্গু হল উনিশের তরুণ...
এখনওপর্যন্ত দ্যা রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে। তবে তদন্তে উঠে আসছে ওই সংগঠনের সঙ্গে লস্করের যোগাযোগ রয়েছে। ফলে এনিয়েও সুর চড়াচ্ছে ভারত। একইসঙ্গে মনে করা হচ্ছে হামলায় পাক জঙ্গিদের পাশাপাশি কাশ্মীরের মানুষজনও রয়েছে। তাদের সাহায্য ছাড়া এমন ভয়ংকর হামলা সম্ভব নয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)