NYC Times Square Langar: নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে বিশাল 'লঙ্গর', গুরু নানকের বাণী মেনেই সবাই খেলেন এক পংক্তিতে

Guru Nanak Jayanti Langar New York: নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে গুরু নানক দেব জির শিক্ষাকে সম্মান জানিয়ে আয়োজিত হল বিশাল ‘লঙ্গর’, যেখানে হাজারো মানুষ একসঙ্গে বসে বিনামূল্যে খাবার গ্রহণ করলেন। এই উদ্যোগ শিখ ধর্মের একতা, সমতা এবং সেবার বার্তাকে বিশ্বমঞ্চে আরও একবার প্রতিষ্ঠিত করল।  

রজত মণ্ডল | Updated By: Nov 17, 2025, 03:57 PM IST
NYC Times Square Langar: নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে বিশাল 'লঙ্গর', গুরু নানকের বাণী মেনেই সবাই খেলেন এক পংক্তিতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলোর শহর নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র টাইম স্কোয়্যারে এবার দেখা গেল এক অন্য ছবি। গুরু নানক দেব জির (Guru Nanak Dev Ji) পবিত্র শিক্ষাকে সম্মান জানিয়ে সেখানে আয়োজন করা হল এক বিশাল 'লঙ্গর' (Langar) বা সামূহিক ভোজন। এই উদ্যোগের মধ্য দিয়ে নিউ ইয়র্কের বাসিন্দারা শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের শ্রেষ্ঠ বাণী - 'বন্টন করে খাও' বা 'বন্দ ছাকনা' (Vand Chhakna)-কে বাস্তবে তুলে ধরলেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: হত্যালীলায় মেতে উঠেছেন ট্রাম্প! এবার পেন্টাগনের টার্গেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই...

পদ্মভূষণ সম্মানে ভূষিত ভারতীয়-আমেরিকান শিল্পপতি সন্ত সিং ছাতওয়াল এবং 'লেটস শেয়ার আ মিল'-এর কোঅর্ডিনেটর ওঙ্কার সিং-এর নেতৃত্বে এই মহান কর্মসূচিতে হাজার হাজার মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। গুরু নানক জয়ন্তী (Gurpurab) বা গুরু পরবের (যা এ বছর নভেম্বরের শুরুতে পালিত হয়েছে) পবিত্র তিথি উপলক্ষে এই লঙ্গর আয়োজিত হয়।

টাইম স্কোয়্যারের মতো ব্যস্ত জায়গায় এমন একটি অনুষ্ঠানে নিউ ইয়র্কের স্থানীয় মানুষ, স্বেচ্ছাসেবক এবং পর্যটকেরা এক পংক্তিতে বসে ধর্ম-বর্ণ নির্বিশেষে খাবার ভাগ করে নেন। এই আয়োজনটি একতা, সমতা এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। 'লেটস শেয়ার আ মিল'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এর মূল লক্ষ্য ছিল সমস্ত সংস্কৃতি ও ব্যাকগ্রাউন্ডের মানুষকে সেবার মাধ্যমে কাছাকাছি নিয়ে আসা।

আরও পড়ুন: কেন হাসিনার মৃত্যুদণ্ড? দেখে নিন তাঁর বিরুদ্ধে বিস্ফোরকের মতো ভয়ংকর ৫ অভিযোগের হাড়হিম তালিকা...

 

শিখ ধর্মের এক অনন্য প্রথা হলো এই লঙ্গর। যেখানে জাত-পাত, ধন-সম্পদ বা ধর্মের ভেদাভেদ ভুলে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন একসঙ্গে বসে আহার করেন। নিউ ইয়র্কের এই মেগা ইভেন্টটি সেই চিরন্তন মানবিক মূল্যবোধকেই আরও একবার বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.