Trump Slaps Tariff on India: রাশিয়ার সঙ্গে মাখামাখির কড়া শাস্তি! ভারতের উপর শুল্কের বিশাল বোঝা চাপিয়ে দিলেন 'ভারতবন্ধু' ট্রাম্প...

Trump slaps 25 Percent Tariff on India: ভারতের উপর বিপুল শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প! রাশিয়া থেকে তেল আর অস্ত্রশস্ত্র কেনার সাজা? ঘটনাটা প্রায় তাই-ই! জানুন, কত শতাংশ শুল্ক চাপল, পকেটে কতটা চাপ পড়বে এজন্য, আর কবে থেকেই-বা এটা কার্যকর হবে।

সৌমিত্র সেন | Updated By: Jul 30, 2025, 07:15 PM IST
Trump Slaps Tariff on India: রাশিয়ার সঙ্গে মাখামাখির কড়া শাস্তি! ভারতের উপর শুল্কের বিশাল বোঝা চাপিয়ে দিলেন 'ভারতবন্ধু' ট্রাম্প...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই ভালো, এই মন্দ! তিনি খুবই আনপ্রেডিক্টবল! কখনও তাঁকে বন্ধু মনে হয়, কখনও শত্রু, কখনও নিছক খামখেয়ালি! কেন এ কথা উঠছে? কেননা, ভারতের (India) উপর ২৫ শতাংশ শুল্ক (25% tariffs to India) চাপালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশাল মিডিয়া তিনি জানালেন, বন্ধু হলেও ভারতের উপর শুল্ক চাপানো হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্কহার। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান, ভারত রাশিয়া থেকে প্রচুর তেল এবং অস্ত্রশস্ত্র কেনে। সেই কারণেই ভারতের উপর এই শুল্ক চাপানো। বাঃ! একেবারেই ট্রাম্পোচিত একটা ব্যাপার। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Earthquakes in Bay of Bengal: বঙ্গোপসাগরে ৯০ মিনিটে ৪টি ভূমিকম্প! বিশ্বে হলটা কী? চারিদিকে শুধু মারাত্মক সুনামি আর সুনামি...

ট্রাম্পীয় ব্যাখ্যা

বুধবার সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন-- 'মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্কহার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই ওরা রাশিয়া থেকেই কেনে। রুশ শক্তিসম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষ করে সেই সময়ে, যখন কিনা সকলে বলছে, রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা! যাই হোক, এসবের জন্যই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে।' কবে থেকে লাগু হবে এই নতুন শুল্ক-হার? সেটাও তাঁর বক্তব্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তাঁর ওই বার্তাতেই লেখেন-- '১ আগস্ট থেকে নতুন শুল্কহার কার্যকর হবে।'

ইটের বদলে পাটকেল?

বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকা পড়ে এখনও পর্যন্ত আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়ে ওঠেনি ভারতের। ঠিক এই পরিস্থিতিতেই ভারতের উপর শুল্ক চাপানো হবে কি না, জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার বলে দেন-- 'হ্যাঁ এটা হতেই পারে'! পাশাপাশি ট্রাম্প জানান, 'ভারত আমাদের বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। তাই ভারতের উপর এবার বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা!'

আরও পড়ুন: Russia Earthquake Tsunami Hits: রাশিয়ার বীভৎস ভূমিকম্পে বিশ্ব জুড়ে ভয়াবহ সুনামি! রাক্ষুসে জলের তলায় বিশ্বের কোন কোন শহর?

সাজা?

তবে নিছক এই হুঁশিয়ারিতেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভারতের উপর শুল্কের বোঝাও চাপিয়ে দিলেন তিনি। স্রেফ জানিয়ে দিলেন, রাশিয়া থেকে কম দামে তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে! 

বাণিজ্যচুক্তি

শোনা যাচ্ছিল, বাণিজ্যচুক্তি সম্পন্ন করতে আগামী ২৫ আগস্ট ভারতে আসছেন মার্কিন প্রতিনিধিরা। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিল দিল্লি। ট্রাম্প  বলে দিয়েছেন, ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে! এর অর্থ, সেটা প্রায় চূড়ান্ত! তা হলে? এখন কী হবে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.