Donald Trump Warns Iran: 'ইসরায়েল কী করছে দেখব না, তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে দেব পৃথিবী থেকে' ইরানকে হুমকি ট্রাম্পের...

Donald Trump on Iran Israel War: এবার যুদ্ধ-ছবিতে ঢুকে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। সিংহ ফুঁসে উঠেছে। ঝাঁপিয়ে পড়েছে ইরানের উপর। লড়ছে ইরানও। পরিস্থিতিও ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এদিকে এই অবস্থায় ইরানকে ঘোরতর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সৌমিত্র সেন | Updated By: Jun 15, 2025, 05:12 PM IST
Donald Trump Warns Iran: 'ইসরায়েল কী করছে দেখব না, তুমি এদিকে হাত বাড়ালে একেবারে মুছে দেব পৃথিবী থেকে' ইরানকে হুমকি ট্রাম্পের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ইরান-ইজরায়েলের মাঝে ঢুকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) স্বয়ং। ইরানকে হুমকি দিয়ে বললেন, সাবধান! পূর্ণশক্তিতে আঘাত করব। ওদিকে রবিবারই সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ইরানে ইসরায়েলের আক্রমণে (Israeli Strikes Across Iran) ৮০ জনের মৃত্যু ঘটেছে, আহত অন্তত ৮০০ জন। ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের (Iran Israel War) প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে তা শোনার কোনও লক্ষণ কোনও দেশের তরফেই দেখা যাচ্ছে না!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Iran Israel War: ৮০ মৃত্যু, প্রায় ৯০০ আহত! ইসরায়েলের মারণ আক্রমণে শ্মশান ইরান, মৃত্যুর গন্ধে ভারী দু'দেশের বাতাস...

আরও পড়ুন: Sharmistha's Prediction About Plane Crash: হতবাক বিশ্ব! সাতদিন আগেই কীভাবে বিমান দুর্ঘটনার ভবিষ্যদ্বাণী শর্মিষ্ঠার? নক্ষত্রসমাবেশ নিয়ে বিস্ময়কর যা বলেছেন...

ট্রাম্প শাসালেন ইরানকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার শাসালেন ইরানকে। তিনি বলেছেন, ইরান যদি আমেরিকা আক্রমণ করে তবে খুব ভুল করবে, আমেরিকা কিন্তু সর্বশক্তি দিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। মার্কিন মিলিটারি একেবারে ফুল স্ট্রেন্থ নিয়ে ইরান আক্রমণ করবে। ট্রাম্প পরিষ্কার করে বলে দিয়েছেন, 'তেহরানের নিউক্লিয়ার সাইটে ইসরায়েলের আক্রমণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার নেই! তবে ইরানের কারণে আমরা যদি কোনও ভাবে ডিস্টার্বড হই,তবে ইরানকে আমরা ছেড়ে কথা বলব না। সর্বশক্তি দিয়ে আঘাত করে একেবারে মাটিতে মিশিয়ে দেব ইরানকে!'

সিঁদুরে মেঘ 

খুব স্বাভাবিক ভাবেই ইরানকে দেওয়া ট্রাম্পের এই হুমকিতে সিঁদুরে মেঘ দেখছে বাকি বিশ্ব। তবে কি বড় ধরনের যুদ্ধ বাধল বলে? তৃতীয় বিশ্বযুদ্ধের আবহ কি এটা? আতঙ্কের পরিস্থিতি সারা বিশ্বে।

'দ্রুত পরমাণু চুক্তিতে সই করে ফেলুন' 

রবিবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল পোস্টে লিখেছেন, ইজরায়েল-ইরান চাইলেই নিজেদের সংঘাতকে শেষ করে দিতে পারে। একটা চুক্তি স্বাক্ষরই গোটা পরিস্থিতি ঠান্ডা করে দিতে পারে। তবে ট্রাম্প এমন দাবি করলেও, তেহরান যে পারমাণবিক চুক্তিতে রাজি নয়, তা যেনতেনপ্রকারেণ বুঝিয়ে দিচ্ছে। রবিবারই এই চুক্তি স্বাক্ষরের জন্য ছিল ষষ্ঠ দফার বৈঠক যা বাতিল করেছে তেহরান। এই পারমাণবিক চুক্তি নিয়েও সংঘাত-আবহে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। শনিবারই নিজের সোশ্যাল পোস্টে তিনি লিখেছেন, এখনও সময় আছে। পরবর্তী আক্রমণগুলি আরও নৃশংস হবে। সব শেষ হয়ে যাওয়ার আগে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ফেলুন। নইলে পরের ইজরায়েলি হামলায় আর কিছুই অবশিষ্ট থাকবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.