জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের এক বিমান দুর্ঘটনা। জর্জিয়াতে ভেঙে পড়ল তুর্কিয়ের একটি সামরিক বিমান। আজারবাইজান থেকে ফেরার পথে বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি ভেঙে পড়ে জর্জিয়াতে। বিমানে ছিলেন মোট ২০ জন।
Add Zee News as a Preferred Source
তুর্কিয়ের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমাদের একটি সি-১৩০ সামরিক মালবাহী বিমান আদারবাইজান থেকে ফিরছিল। দুর্ভাগ্যবশত সেটি আজারবাইজান-জর্জিয়া সীমান্তে ভেঙে পড়ে। বিমানে ছিলেন ক্রু-সহ মোট ২০ জন।' উদ্ধারকাজ চলছে।
ওই বিমান দুর্ঘটনায় একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেটিতে দেখা যাচ্ছে বিমানের ডানার দুই প্রান্ত দিয়ে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। বিমানটি আকাশেই গোল হয়ে ঘুরতে ঘুরতে নীচে নামছে। সেষপর্যন্ত সেটি নীচে পড়ে গেল। বিমানটি শেষপর্যন্ত একটি মাঠের মধ্যে পড়ে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান।
জর্জিয়ার তরফে বলা হয়েছে বিমানটি সিঘানাঘি এলাকায় ভেঙে পড়ে। জায়গাটি আজারবাইজান-জর্জিয়া সীমান্তে থেকে ৫ কিলোমিটার দূরে।
আরও পড়ুন-মন বদলাচ্ছে না বিহারের, বুথ ফেরত সমীক্ষায় বিরাট জয় এনডিএর-র
আরও পড়ুন-মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?
জর্জিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে বলা হয়েছে, বিমানটি জর্জিয়ার আকাশসীমায় ঢোকার পর সেটি রেডার থেকে উধাও হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি দেশের ইমার্জেন্সি সার্ভিসকে জানানো হয়। প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তল্লাশি অভিযান।
উল্লেখ্য, আমেরিকার লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ বিমানটি ব্যবহার করে তুর্কিয়ের সেনা। ৪ ইঞ্জিনের এই বিমানটি ব্যবহার করা হয় সেনা ও সেনা সরঞ্জাম পরিবহনের কাজে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)