জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরম পড়তে না পড়তেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone) পরিবেশ। সেই ঝড় আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। যেমন পদ্মার ওপারে। বেশ কয়েক দিন ধরে বাংলাদেশে (Bangladesh) দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত (Rain and Thunderstorm) এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও (Hailstorm) হচ্ছে। আর এর মধ্যেই সেখানে এসে গেল ঘূর্ণিঝড়ের সতর্কতা। জানা গেল, চলতি মাসেই ধেয়ে আসতে পারে একটি বা দু'টি ঘূর্ণিঝড়। সেই সঙ্গে এ মাসে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তীব্র কালবৈশাখি ঝড়ও হতে পারে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Deadliest WildFire: নারকীয় আগুনে পুড়ছে 'স্বর্গ'? ভয়াবহ দাবানলে জ্বলছে জেরুজালেম! পৃথিবী থেকে মুছে যাবে যিশুর শহর?
আরও পড়ুন: Baba Vanga on India Pakistan Tension: পহেলগাঁও-কাণ্ডের পরেই প্রকাশ্যে ভারত-পাক যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী? তিনি বলেছেন,...
গতকাল, বুধবার (৩০ এপ্রিল ) বিকেলে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের এক আবহাওয়া-পূর্বাভাস থেকে জানা গিয়েছে যে, অচিরেই দুটি ঝড় ধেয়ে আসতে পারে!
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়
একমাসের ওই পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি-সহ মাঝারি বা তীব্র কালবৈশাখি ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি-সহ হালকা কালবৈশাখি ঝড়ও হতে পারে।

তাপপ্রবাহ
রয়েছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও। সেই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৭ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নদীপ্রবাহ
ওই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে জলের স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদী সমূহে জল সময়ে সময়ে বিশেষ বাড়তে পারে। বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলির জলতলও বৃদ্ধি পেতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)