)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! রানওয়েতে ভয়ংকর দুর্ঘটনা। বুধবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের দুটি প্লেনের সংঘর্ষ। রানওয়েতে পরস্পরের সঙ্গে ধাক্কায় একটি বিমানের ডানার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাটি নিউ ইয়র্কের লা গার্ডিয়া (LaGuardia) এয়ারপোর্টের।
ধাক্কায় অপর একটি বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানের গতি খুব কম থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। ভিডিয়ো ফুটেজে দেখা যায়, ক্রু সদস্য ও যাত্রীরা বিমানের বাইরে টারমাকে অবস্থান করছেন।
একজন যাত্রী জানান, ডেল্টা ফ্লাইট ৫০৪৭ শার্লট শহর থেকে নামার পর গেটের দিকে যাচ্ছিল। তখন পাশ দিয়ে আসা আরেকটি ডেল্টা বিমান ধাক্কা মারে। দুর্ঘটনার পরপরই গ্রাউন্ড স্টাফ দ্রুত ব্যবস্থা নেয়। বিমানবন্দরের অন্যান্য কাজকর্মে কোনও সমস্যা হয়নি।
At least one was injured after two Delta regional jets collided at low speeds while taxiing Wednesday evening at LaGuardia
— Saad Abedine (@SaadAbedine) October 2, 2025
The right wing of one @Delta plane collided with the nose of the other plane, according to Air Traffic Control audio.https://t.co/ICrgCP2ZsM… pic.twitter.com/ffx9i4xftV
অন্যদিকে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) বিভাগে কর্মী ছাঁটাইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে FAA। তবে বিমানবন্দরের কার্যক্রমে সমস্যা হয়নি। ডেল্টা এখনও এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। ২৯ জানুয়ারি, ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে আলাস্কায় একটি ছোট জেট বিধ্বস্ত হয়, আর স্কটসডেলে দুইটি ব্যক্তিগত জেটের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)