)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিজরি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস ধু-অল হিজা (Dhu Al Hijja)-র দশমতম দিনে পালিত হয় ইদ-উল-আধা (Eid Al Adha)। আকাশে নতুন চাঁদ ওঠার (crescent moon) সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উত্সব (Islamic festival) পালন করেন। এ বছর কবে বকরিদের ছুটি (Eid Al Adha holidays for 2026)?
সংশয়
জানা গিয়েছে, ইদের ছুটি থাকবে ২৫ মে থেকে ২৯ মে। ১ জুন থেকে কাজে ফিরবে সকলে। এ বছর বকরি কবে, তা নিয়ে সংশয় ছিল। অবশেষে তারিখ ঘোষণা হয়েছে। এ বছর ভারতে ইদ-উল-আধা কবে পালিত হবে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল-- ২৭ না ২৮ মে-- কবে বকরি ইদ? পরে জানা যায় ২৮ মে, বৃহস্পতিবার পালিত হবে ইদ। সরকারি ছুটির ক্যালেন্ডারে ২৭ মে ছুটির দিন হিসেবে উল্লেখ থাকলেও ইদ পরের দিন পালিত হওয়ায় ২৮ তারিখেই ছুটি থাকবে রাজ্যে। সেদিনই বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল-কলেজ, অফিস।
পুত্রকে কুরবানি
বকরি ইদ পালনের মধ্যে দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অত্যন্ত উল্লেখযোগ্য হজযাত্রা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, কুরবানির প্রথা শুরু হয় হজরত ইব্রাহিমের সময়ে। কথিত আছে, পরীক্ষা করার জন্য হজরত ইব্রাহিমকে তাঁর সবচেয়ে মূল্যবান জিনিস কুরবানি করতে বলেন আল্লা। তখন তিনি তাঁর একমাত্র পুত্রকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রার্থনার পরেই কুরবানি
ইদের প্রার্থনার পরেই কুরবানি দেওয়া হয়ে থাকে। কুরবানি দেওয়া পশুর মাংস ৩ ভাগে ভাগ করেন মুসলিমরা। একটা ভাগ গৃহস্থ নিজে রাখেন, অন্য একটি ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের মধ্যে ভাগ করে দেন এবং তৃতীয় ভাগটি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। বকরি ইদে ছাগল, উট বা অন্য কোনও পশুকে বলি দিয়ে সেই মাংস গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়ার প্রথা প্রচলিত আছে। ঈশ্বরের উদ্দেশ্যে নিজের প্রিয় কিছু উত্সর্গ করাই কুরবানির ইদের মূল বিষয়।
টানা ৫ দিন সরকারি ছুটি
আরব আমিরশাহির সরকার জানিয়েছে, ইদে সরকারি কর্মীদের টানা ৫ দিন ছুটি। আরবে সরকারি অফিস আবার খুলবে ১ জুন, সোমবার। তবে, অন্য সেক্টরের কর্মীরাও মনে করেন, তাঁরাও ইদের সময়ে সরকারি নিয়মেই ছুটি পাবেন। আরবে স্কুলের ছুটিও এরকম টানা। ইদের তারিখ দেখেই স্কুলের পরীক্ষা ও ক্লাসের সূচি বদল করা হয়েছে।
ছুটির হাওয়া, খুশির হাওয়া
এই সব ছুটিছাটা দেখেই আরবের লোকজন ট্যুর প্ল্যান করে ফেলেছেন। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করে ফেলেছেন। বহু মানুষ ফ্লাইটের টিকিট ও হোটেলের ঘর বুক করে ফেলেছেন। কেউ কেউ আরবেরই বিভিন্ন জায়গায় ছুটি কাটাবেন। কেউ আবার অন্যত্র যাচ্ছেন। ইদ উদযাপনের জন্য হোটেল রেস্তোরাঁগুলিও নানা রকম পরিকল্পনা করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)