)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরে বেধড়ক মার খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। গায়ে জোর নেই, সেই পরমাণু হামলার হুমকি। কিছুদিন আগেই পাক সেনা প্রধান বলেছিলেন আমরা ডুবলে এই উপমহাদেশের অনেকটা নিয়েই ডুববে পাকিস্তান। এবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ সাংবাদিক নাজম শেঠি বললেন কেন পরিস্থিতিতে পকিস্তানে ভারতের উপরের পরমাণু অস্ত্র দেগে দিতে পারে।
নাজম শেঠি বলেন, ভারত যদি সিন্ধু জলচুক্তি রদ বজায় রাখে এবার পাকিস্তান যদি সিন্ধুর জল না পায় তাহলে ভয়ংকর পরিস্থিতির মোকাবিলা করতে হবে ভারতকে। দ্বিতীয়ত ভারতীয় নৌসেনা যদি করাচি বন্দরকে অবরুদ্ধ করে রাখে তাহলে পাকিসতানকে কড়া পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, তৃতীয় পরিস্থিতিতে ভারতীয় সেনা যদি লাহোর-করাচি পর্যন্ত চলে আসে তাহলে চরম পদক্ষেপ নেবে পকিস্তান।
সম্প্রতি পাক সংবাদমাধ্যমে একটি সাক্ষাতকার দিচ্ছিলেন নাজম শেঠি। সেখানেই তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি কোনও বাঁধ তৈরি করে জল আটকে দেন তাহলে আমরা একটা নয় ১০টি মিসাইল দাগব। আমাদের অনেক মিসাইল রয়েছে। নিজেকে বাঁচাতে পাকিস্তান পরমাণু হামলাও করতে পারে।
প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ওই সাংবাদিক বলেন, তিনটি পরিস্থিতিতে পকিস্তান পরমাণু হামলা চালাতে পারে। সেগুলি হল ভারত যদি করাচি বন্দর আটকে পণ্য চালাচল বন্ধ করে দেয়, করাচি-লাহোরে ঢুকে দেশকে ভাগ করতে চায় তাহলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না। পাকিস্তান দিওয়ালীর জন্য মিসাইল তৈরি করেনি।
উল্লেখ্য়, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলবন্টন চুক্তি রদ করে। এতেই ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে পাকিস্তানে। দেশের একটি বিরাট অংশ সিন্ধুর জলের উপরে নির্ভর করে। এই জল ছাড়ার জন্য ভারতকে বহুবার আবেদন করেছে তারা। কিন্তু ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তান সন্ত্রাস না ছাড়ালে ওই চুক্তির মধ্যে নেই ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। এতে প্রায় ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)