India Pakistan Tension: অবিশ্বাস্য! এদিকে ভারত তুর্কিয়েকে উচিত শিক্ষা দিচ্ছে, ওদিকে দু'মুখো সাপ ট্রাম্প গোঁয়ার তুর্কিয়েকে তলায়-তলায়...ছিঃ!

The United States Approved A Potential Sale of Missiles Worth $304 Million to Turkey: কী করেছেন ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি এক আশ্চর্য করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুর্কিয়েকে ২৬০০ কোটি টাকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে বলে জানিয়েছে তারা! সে কী? এই আবহে?

সৌমিত্র সেন | Updated By: May 17, 2025, 01:17 PM IST
India Pakistan Tension: অবিশ্বাস্য! এদিকে ভারত তুর্কিয়েকে উচিত শিক্ষা দিচ্ছে, ওদিকে দু'মুখো সাপ ট্রাম্প গোঁয়ার তুর্কিয়েকে তলায়-তলায়...ছিঃ!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি এক আশ্চর্য করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (The United States)। অদ্ভুত আচরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তুর্কিয়েকে (Turkey) তারা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র (Missiles) এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এবং জানা গিয়েছে, এ বিষয়ে মার্কিন বিদেশ দফতরের অনুমতিও মিলে গিয়েছে। এইসব অস্ত্রের মূল্য সব মিলিয়ে প্রায় ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬০০ কোটি টাকার সমান! ভাবা যায়!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Boycott Turkey: ৪০০০০০০০০০০ কোটি টাকা ক্ষতির মুখে তুর্কিয়ে-আজারবাইজান? 'অপারেশন সিঁদুরে'র পরে পাকিস্তানকে সমর্থনের কড়া মাসুল...

আরও পড়ুন: Cyclone Shakti: মৌসম ভবন কি 'শক্তি' নিয়ে কোনও অ্যালার্ট জারি করেছে? শেষ পর্যন্ত কোন পথে বাংলার উপকূলে 'সাইক্লোন'? না কি...

তুর্কিয়ের ড্রোন-সাহায্য

গত কয়েক দিনে ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে প্রকাশ্যে যে দেশ পাকিস্তানকে সাহায্য করেছে, তা হল এই তুর্কিয়ে। ওই সংঘাতে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যেসব ড্রোন পাকভূমি থেকে উড়ে ভারতের দিকে এসেছিল পড়েছিল, তার অধিকাংশই তুর্কিয়ের। তাই, এ সময়ে বিষয়টি অন্য মাত্রা পাচ্ছে।

আনপ্রেডিক্টেবল ট্রাম্প

না হলে, এমনিতে এক দেশ অন্য দেশকে অস্ত্র বেচবে-- আধুনিক মুক্ত অর্থনীতির বিশ্বে এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এখন সময়টা এর উপযুক্ত নয়। কেননা, সারা বিশ্বে চাপা টেনশন কাজ করছে। প্রত্যেক দেশই প্রত্যেক দেশকে সন্দেহ করছে। কোন দেশ কখন কী আচরণ করবে, কেউ কিছু বুঝতে পারছে না। ভারতের এত ভালো বন্ধু তুর্কিয়ে যে ভারত-পাক সংঘাতের এই কঠিন সময়ে সহসা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যাবে, কে ভেবেছিল? আর ঠিক এই সময়েই মার্কিন মুলুকের এহেন আচরণ? এক লপ্তে এত টাকার মার্কিনি অস্ত্র হাতে এসে যাওয়া মানে, তারা তো ভারতকে আর একটু চাপে রাখল। পাকিস্তানের গোয়ার্তুমি আর একটু জোরদার হল! আর তাতে ইন্ধন জোগালেন সেই ট্রাম্প, যিনি কিনা প্রথম থেকেই ভারত-পাকিস্তানের এই সংঘাত তিনিই মিটিয়ে দিয়েছেন, বলে দাবি করে আসছেন!

রুবিয়োর ঘোষণা 

গত বৃহস্পতিবার ন্যাটোর বিদেশসচিবদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে তুর্কিয়ে সফরে গিয়েছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। সেই আবহেই পেন্টাগনের তরফে বিবৃতি জারি করে তুর্কিয়েকে অস্ত্র বিক্রির এই তথ্য জানানো হয়। যদিও এই চুক্তি পাকা হওয়ার জন্য এখনও কংগ্রেসের সম্মতি প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কংগ্রেসে বিজ্ঞপ্তিও পাঠিয়ে দিয়েছে পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.