)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরান-ইসরায়েল যুদ্ধে(Iran Israel War) এবার আমেরিকার(America) এন্ট্রি। শনিবার রাতে ইরানের পারমাণবিক ঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে যুক্তরাষ্ট্র। এই হামলার খবর নিশ্চিত করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(President Donald Trump)।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, 'আমরা সফলভাবে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়েছি। ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে।'
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
হামলার পর ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ভাষণ দেন। যা যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, ইরান শান্তি আলোচনায় না বসলে তাদের উপর আরো হামলা চালানো হবে। তিনি বলেন, 'হয় শান্তি প্রতিষ্ঠা হবে, নাহলে ইরানের ওপর আরো অনেক বড় হামলা করা হবে যা গত আটদিনে তারা দেখেনি।'
এই ভাষণ দেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। তিনি জানিয়েছেন যে, ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে ‘আরো তীব্র মাত্রার’ হামলা করবে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন হামলা চালানো স্থাপনাগুলি থেকে আগেই পারমাণবিক সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রীর। হামলার পর ফোনে কথা ট্রাম্প-নেতানিয়াহুর। আমেরিকার অ্যাকশনকে স্বাগত জানায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা করার সিদ্ধান্তকে 'সাহসী সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ট্রাম্প তার সাহসী সিদ্ধান্তের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লিখে রেখেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)