US Attack Iran: তেহরানের রাস্তায় শত শত মানুষের মৃত্যু, 'কোড নেমে' মার্কিন-ব্রিটিশ যৌথ অপারেশন! পতন ঘটল...

Iran Israel War Update: আজকের ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে খামেইনির পারমাণবিক শক্তি বড় হয়ে দেখা দিলেও, আসলে এই শত্রুতার শুরু... ভয়ংকর সেই ইতিহাস! নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করতে আমেরিকা...

সুদেষ্ণা পাল | Updated By: Jun 23, 2025, 05:39 PM IST
US Attack Iran: তেহরানের রাস্তায় শত শত মানুষের মৃত্যু, 'কোড নেমে' মার্কিন-ব্রিটিশ যৌথ অপারেশন! পতন ঘটল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাসে প্রথমবার! মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে আক্রমণ করেছে (US Attack Iran)। সোমবার ফোরডোতে  ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করেছে আমেরিকা। রবিবারও ফোরডো সহ ইরানের ৩ বড় পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় ইরান। হামলায় অত্যাধুনিক বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করে আমেরিকা। রবিবারের পর সোমবার ফের ইরানে হামলা আমেরিকার (US Attack Iran)। যদিও এখনও সরকারিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু কেন ইরানের উপর এই হামলা আমেরিকার? শুধুই কি 'মিত্র' ইসরায়েলকে যুদ্ধে (Iran Israel War) সাহায্য করতেই ইরানে মার্কিন হামলা?

Add Zee News as a Preferred Source

আমেরিকা-ইরান শত্রুতার মূলে তেল

ইতিহাস বলছে, আমেরিকার ইরান ঘৃণার সূত্রপাত ১৯৫৩ সালে। একইসময় থেকে ইরান চক্ষুশূল গ্রেট ব্রিটেনেরও। কেন? ১৯৫৩ সালে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মহম্মদ মোসাদ্দেগ ইরানের তেল শিল্পের জাতীয়করণ করেছিলেন। এখন কয়েক দশক ধরে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি (তৎকালীন অ্যাংলো-ইরানীয় তেল কোম্পানি) ইরান থেকে তেল উত্তোলন করে আসছিল। বলতে গেলে ইরানি জনগণেরই নিজের দেশের সম্পদের উপর কোনও অধিকার ছিল না। ইরানের তেল শিল্পে দখলদারি ছিল ব্রিটিশ কোম্পানির।

'Ajax' অপারেশন

এখন মহম্মদ মোসাদ্দেগের ইরানের তেল শিল্পের জাতীয়করণ ছিল ইরানের সার্বভৌমত্ব, মর্যাদা ও নিজের দেশের নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণের অধিকার পাওয়া একটা প্রচেষ্টা। যার ফলে মহম্মদ মোসাদ্দেগ "মুক্ত বিশ্ব"-এর চক্ষুশূল হয়। এরপরই মোসাদ্দেগকে উৎখাত করার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও ব্রিটিশ গুপ্তচর সংস্থা MI6, 'Ajax' কোড নেমে একটি অপারেশন চালায়। যেখানে আসলে রাজনীতিবিদদের ঘুষ দিয়ে হিংসা ছড়ানো হয়। তেহরানের রাস্তায় শত শত মানুষের মৃত্যু হয়। মোসাদ্দেগকে উৎখাত করতে এরপরই অভ্যুত্থান ঘটানো হয়। অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী রাজা শাহকে পুনরায় ক্ষমতায় বসানো হয়। যার পিছনে ছিল মার্কিন ও ব্রিটিশ সমর্থন।

ইরানি গণতন্ত্রের পতন

মার্কিন মদতেই পতন হয় ইরানি গণতন্ত্রের। শুরু হয় মার্কিন ও ব্রিটিশ মদতপুষ্ট শাহের একনায়কতন্ত্রের দিন। এরপরের ঘটনাক্রম-ই ধীরে ধীরে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ঘটায়। তাই ইতিহাসবিদ থেকে কূটনৈতৈক বিশেষজ্ঞ, সবার মতেই আজকের এই ইরান-ইসরায়েল-আমেরিকার যুদ্ধের শিকড় লুকিয়ে সেই আদি অতীতে। মোসাদ্দেগকে উৎখাত করতে CIA ও MI6-এর ষড়যন্ত্রে ঘটনো সেই অভ্যুত্থানকে কয়েক দশক ধরে আমেরিকা অস্বীকার করে এলেও, শেষে ২০১৩ সালে অভ্যুত্থানে তাদের ভূমিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। বিশ্বজুড়ে আমেরিকার 'দাদাগিরি'র আরও এক অকাট্য প্রমাণ মান্যতা পায়।

খামেইনির পারমাণবিক শক্তি ও তেল

তাই ইরানের পশ্চিমি বা আমেরিকাবিরোধী মনোভাবের মূলে গিয়ে দেখলে দেখা যায়, আজকের ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে খামেইনির পারমাণবিক শক্তি বড় হয়ে দেখা দিলেও, আসলে এই শত্রুতার শুরু তেল দিয়ে। আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসন বার বারই অশান্ত করেছে মধ্যপ্রাচ্যকে। তার সার্বভৌমত্বে আঘাত হেনেছে বার বার।

আরও পড়ুন, Flight Mystery Real Story: মাঝ-আকাশে হঠাৎ বিকল ৪ ইঞ্জিন, ২৪৮ জন যাত্রী নিয়ে দ্রুত পড়ছে বিমান! ক্যাপটেন ঘোষণা করলেন... শেষপর্যন্ত...অবিশ্বাস্য!

আরও পড়ুন, Iran Isarel War: মুসলিম বিশ্বে ইরানের শক্তিশালী মিত্র কারা! ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে খামেইনির পাশে কোন কোন দেশ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.