Donald Trump: দেশের কোনও শহরের নিরাপত্তা ব্যবস্থা করতে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনটা ভাবতেই পারছেন না বহু ডেমোক্রাট নেতারা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপরাধ দমনে ওয়াশিংটনে সেনা মোতায়েন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বাল্টিমোরেও সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প। আমেরিকার অধিকাংশ প্রদেশে আইন আলাদা। মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকিতে মেরিল্যান্ডের সঙ্গে ট্রাম্পের সংঘাত আরও বড় আকার ধারন করছে।
বাল্টিমোরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে সাহস জোগাতে সম্প্রতি ট্রাম্পকে বাল্টিমোরে পদযাত্রায় নামার আহ্বান জানান মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর। তার মধ্যেই ট্রাম্পের এই বোমা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ওয়েস মুরের যদি সাহায্যের প্রয়োজন হয়, যেমনটা লস অ্যাঞ্জেলেসের গ্যাভিন নিউসমের প্রয়োজন হয়েছিল, সেক্ষেত্রে আমি সেনা পাঠাব। যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে। খুব দ্রুত অপরাধ দমন করব।
দেশের কোনও শহরের নিরাপত্তা ব্যবস্থা করতে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এমনটা ভাবতেই পারছেন না বহু ডেমোক্রাট নেতারা। অনেকে এরকম হুমকিকে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্য়বহার বলেও বর্ণনা করেছেন।
বরাবরই প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচক ওয়েস মুর। বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকিকে তিনি ট্রাম্পের চরম অজ্ঞতা বলে বর্ণনা করেছেন। কিছু মার্কিন গণমাধ্য়মের খবর, দেশের ১৯টি প্রদেশে ন্যাশনাল গার্ডের ১৭০০ সদস্যকে মোতায়েন করা হবে।
বাল্টিমোরে অপরাধ বাড়ছে। আর সেখানে ট্রাম্পকে পদযাত্রা করার আহ্বান জানিয়েছেন মুর। এতেই প্রবল চটেছেন ট্রাম্প। মুরের ওই অনুরোধকে তিনি উস্কানিমূলক বলে বর্ণনা করেছ। শুধু তাই নয়, ট্রাম্প বলেছেন বাল্টিমোরে আমি হাঁটাতে যাওয়ার আগে সেখানে অপরাধ দমন করা হোক। ওয়াশিংটন ডিসি একসময় নরকে পরিণত হয়েছিল। এখন তা নিরাপদ।
উল্লেখ্য ২০২৩ সালে ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা লাফিয়ে বেড়ে যায়। তার পরেই তিনি সেখানে সেনা মোতায়েনের আদেশ দেন। এক বছরের মধ্যে অপরাধের সংখ্যা তলানিতে চলে যায়। ওয়াশিংটন ডিসির মতো নিউইয়র্ক ও শিকাগোতেও সেনা মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট নেতারা অবশ্য সেটার তীব্র বিরোধিতা করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)