US visa new rules for Indians: লাগবে ফি, আরও কঠিন ইন্টারভিউ! ভারতীয়দের জন্য আমূল বদলাচ্ছে মার্কিন ভিসা আবেদনের নিয়ম... ২ সেপ্টেম্বর থেকেই...

US visa updates for Indians: তুলে নেওয়া হচ্ছে বয়সের ছাড়। দিতেই হবে ইন্টারভিউ। ৭ ক্যাটেগরির মার্কিন ভিসায় কঠোর নিয়ম। ছাড় পাচ্ছে কয়েকটি বিশেষ ক্যাটেগরি শুধু।

সুদেষ্ণা পাল | Updated By: Aug 27, 2025, 02:07 PM IST
US visa new rules for Indians: লাগবে ফি, আরও কঠিন ইন্টারভিউ! ভারতীয়দের জন্য আমূল বদলাচ্ছে মার্কিন ভিসা আবেদনের নিয়ম... ২ সেপ্টেম্বর থেকেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয়দের ক্ষেত্রে মার্কিন ভিসা আবেদনের নিয়মে বদল (US visa updates for Indians)। ২০২৫-এর সেপ্টেম্বর থেকে মার্কিন ভিসা আবেদনের জন্য ভারতীয়দের দিতে হবে ২৫০ টাকা করে ফি (US Visa Fee)। সেইসঙ্গে পাসপোর্ট ডেলিভারি নিয়মেও বদল। ভিসা পেতে এবার থেকে মুখোমুখি হতে হবে কঠিন ইন্টারভিউয়েরও। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) এই নয়া নিয়ম লাগু করতে চলেছে ((US visa new rules for Indians)। 

Add Zee News as a Preferred Source

তৃতীয় পক্ষ পাসপোর্ট সংগ্রহ করতে পারবে না
একমাত্র ১৮ বছরের কম বয়সী আবেদনকারী ছাড়া, আর কোনও ক্ষেত্রে তৃতীয় পক্ষ ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবে না। আবেদনকারীদের হয় ব্যক্তিগতভাবে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে। অথবা ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি পরিষেবা নিতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাবা বা মা অথবা অভিভাবক পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তবে বাবা-মায়ের সই করা কর্তৃপক্ষের চিঠি বাধ্যতামূলক। কোনও ইমেইল কপি বা স্ক্যান কপি গ্রহণ করা হবে না।

পেইড পাসপোর্ট ডেলিভারি
মার্কিন দূতাবাস আপনার বাড়িতে বা অফিসে সরাসরি পাসপোর্ট-ভিসা পৌঁছে দেওয়ার জন্য একটি পেইড পাসপোর্ট ডেলিভারি পরিষেবা চালু করেছে। এই পরিষেবা পেতে প্রতি আবেদনকারীর লাগবে ১,২০০ টাকা। 

কীভাবে এই সুবিধা পাবেন: ustraveldocs.com- এ আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনার ডেলিভারির ক্ষেত্রে পছন্দ নির্বাচন করতে হবে।

ভিসা ইন্টিগ্রিটি ফি চালু
১ অক্টোবর থেকে চালু হচ্ছে এই ভিসা ইন্টিগ্রিটি ফি। ভারতীয়দের মার্কিন ভিসা আবেদনের জন্য লাগবে ২৫০ টাকা করে। ভিসা সংক্রান্ত অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা, ভিসা প্রক্রিয়ার উন্নতিকরণের জন্যই এই ফি চালু করা হচ্ছে। যেসব আবেদনকারীর ক্ষেত্রে সমস্ত নিয়ম নিখুঁত হবে, তাঁরা রিফান্ড পাওয়ার যোগ্য হবেন। এই ভিসা ফি পেমেন্ট ৩৬৫ দিনের জন্য বৈধ থাকবে।

ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম
২ সেপ্টেম্বর থেকে ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম (ড্রপবক্স)-এর সুযোগও কমিয়ে দেওয়া হবে। বেশিরভাগ আবেদনকারী যাঁরা আগে সরাসরি সাক্ষাৎকার এড়িয়ে যেতে পারতেন, তাঁদের এখন থেকে মার্কিন দূতাবাসে উপস্থিত হতে হবে। তুলে নেওয়া হচ্ছে বয়সের ছাড়ও। ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৭৯ বছরের বেশি বয়সী বয়স্কদেরও এখন থেকে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বুকিং করতে হবে অ্যাপয়েন্টমেন্ট।

নয়া নিয়মে H, L, F, M, J, E এবং O ক্যাটেগরির ভিসা আবেদনকারীরা ভুক্তভোগী হবেন। সশরীরে সাক্ষাৎকার থেকে অব্যাহতি পাচ্ছে শুধু A-1 এবং A-2 ভিসা, কিছু নির্দিষ্ট C-3 ভিসা, জি-১ থেকে জি-৪ ভিসা, ন্যাটো-১ থেকে ন্যাটো-৬ ভিসা, টেকরো ই-১ ভিসা।

আরও পড়ুন, Trump tariffs: চাপছে না ৫০% শুল্ক! 'ট্রাম্প ট্যারিফ' থেকে মিলছে ছাড়! কোন কোন ভারতীয় পণ্যে...

আরও পড়ুন, Flesh-eating parasite fly: বাসা বাঁধছে চামড়ায়, খে*য়ে নিচ্ছে মাংস! ফিরে এসেছে সেই ভয়ংকর 'মাংসখে*কো' পরজীবী...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

SUDESHNA PAUL

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটাও! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! ১১ বছর ধরে মিলিয়ে যাচ্ছি সেই লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের খেলাই আমার ফোকাস।

 

...Read More

.