Viral Video | Skydiving with Lion: অবাককাণ্ড! পশুরাজ কিনা করছে স্কাইডাইভিং! তুমুল ভাইরাল ভিডিয়ো...
Skydiving with Lion: কোনওদিন ভেবেছেন, সিংহকে নিয়ে স্কাইডাইভিং করা যায়! কিম্বা বাঘ, ঘোড়া, কুকুর, বেড়াল নিয়েও আকাশে ওড়া যায়! যদি না ভেবে থাকেন বা দেখে থাকেন দেখুন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনওদিন ভেবেছেন, সিংহকে নিয়ে স্কাইডাইভিং (Skydiving) করা যায়! অবাক হচ্ছেন? এখন একটা ভিডিয়ো প্রচণ্ড পরিমাণে ভাইরাল। যা দেখলে রীতিমতো তাজ্জব হয়ে যাবেন আপনিও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক তরুন একটা সিংহকে কোলে নিয়ে স্কাইডাইভিং করছেন! অবাক হচ্ছেন তো? তাহলে আসুন পুরো কথাটা এবার বলা যাক।
ভিডেয়োতে দেখা যাচ্ছে সিংহের সামনের দুই পা'কে শক্ত করে ধরে রেখেছে ওই তরুন। এমনভাবেই সিংহের পিঠে চেপে তিনি কিনা করছেন স্কাইডাইভিং! শুনলে অবাক হবেন এই ভিডিয়োই বর্তমানে তুমুল ভাইরাল হয়েছে। সিংহের এই ভাইরাল ভিডিয়ো ইনস্টাগ্রামে ৩ কোটি ৪০ লক্ষ বার দেখা হয়েছে। নেটিজেনরা রীতিমতো অবাক হয়ে গেছেন এই ভিডিয়ো দেখে। নানান মানুষ নানান কমেন্ট করে গেছেন এই ভিডিয়ো দেখে। তুমুল শেয়ারও হয়েছে এই ভিডিয়ো।
সিংহকে আমরা সাধারণত কোথায় দেখি? হয় আমরা আন্তর্জাতিক জনপ্রিয় চ্যানেলে সিংহকে দেখেতে পাই, কিংবা চিড়িয়াখানা বা অভয়ারণ্যে গিয়ে সিংহকে দেখতে পাই। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেককে দেখি সিংহকে পুষছেন বেশ কিছু মানুষ। তাদের নিয়ে যেমন খেলা করছেন, তেমনই তাদের নিয়ে ঘুরতেও যাচ্ছেন তাঁরা। কিন্তু এই স্কাইডাইভিং-এর ভিডিয়ো আমাদের কাছে একেবারেই নতুন, যা দেখে রীতিমতো শোরগোল পড়েছে নেটপাড়ায়।
ভাইরাল হওয়া ভিডিয়োতো দোখো গেছে, এক তরুন পিঠে প্যারাস্যুট নিয়ে বিমান থেকে ঝাঁপ দিয়েছেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে সফর করছে একটা সিংহ। স্কাইডাইভিং করছেন তাঁরা একসঙ্গে। ভাবতে পারছে, বনের রাজা বনে না থেকে আকাশে উড়ছে! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখার পর থেকেই তুমুল ঝড় বইছে এই ভিডিয়োকে ঘিরেই।
ইনস্টাগ্রামের পাতায় এই ভিডিয়ো পোস্ট করেছেন, 'ট্রাভেলিং.শিলং' (@travelling.shillong) নামের অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়োতে দেখা গেছে কোলে নিয়ে স্কাইডাইভিং করছেন সেই ব্যাক্তি। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। অনেকেই এই ভিডিয়ো নিয়ে প্রশ্ন তুলেছেন।
শুধু সিংহ নয়, এই ব্যক্তি বাঘ নিয়েও স্কাইডাইভিং করেছেন। ভাবতে পারছেন, বাঘমামা কিনা আকাশে উড়ে বেড়াচ্ছে!
তিনি সিংহ বাঘেই থেমে থাকেননি, তিনি বেড়াল নিয়েও স্কাইডাইভিং করেছেন।
এমনকি ঘোড়ার পিঠে চড়েও স্কাইডাইভিং করছেন তিনি। ভাবতে পারছেন ঘোড়া, সে কিনা ঘোড় দৌড়ের মাঠে (Race Course) নেই, আছে কোথায়? আকাশে। তবে পাখির মতো উড়ছে না ঠিকই, উড়ছে প্যারাস্যুটে করে।
তবে মজার ব্যাপার হল, একই ইনস্টাগ্রাম থেকে একই ধরনের কন্টেন্ট বারংবার শেয়ার করা হচ্ছে। কখনও বাঘ, কখনও কুকুর, কখনও ঘোড়া, কখনওবা সিংহের পিঠে চেপে করছেন স্কাইডাইভিং।
তবুও নেটিজেনরা এইসব ভিডিয়ো নিয়েই তুমুল তুলেছে নেপাড়ায়। এসব ভিডিয়োই ভিউ পেয়েছে ৩৪ মিলিয়ানেরও বেশি। কেউ কেউ বলেছেন, 'এটা একেবারেই অবাস্তব, নিশ্চয় AI দিয়ে এসব ভিডিয়ো করা হয়েছে।' একজন ইনস্টাগ্রাম ব্যাবহারকারী ব্যাঙ্গ করে বলেছেন, 'আমি বেশ সিংহ হতাম, আমিও উড়তে পারতাম।' অন্য একজন মন্তব্য করেছেন 'সিংহটা কতো শান্ত।' একজন আবার ব্যাঙ্গ করে বলেছেন, 'ভাই একবার হাতি নিয়ে চেষ্টা করে দেখুন।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Rajat Mondal
বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More