Gay Imam Death: গাড়ির পেছনের সিটে ছিলেন মুসিন। তার মৃত্য়ু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আততায়ীদের গুলিতে নিহত দুনিয়ার প্রথম স্বঘোষিত সমপ্রেমী ইমাম মুসিন হেনড্রিক্স। দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলে কাবেরায় এলাকায় ইমাম বলে পরিচিত ছিলেন মুসিন। কয়েকজনের সঙ্গে একটি গাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় তাদের গাড়ি আটকায় অন্য একটি গাড়ি। তারপর তাদের লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ীরা। ঘচনাস্থলেই মৃত্য়ু হয় মুসিনের।
আরও পড়ুন- নার্ভের জটিল রোগে আক্রান্ত ২ শিশুর চিকিৎসা-দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্বয়ং অভিষেক, পাঠালেন বেঙ্গালুরু
কেপটাউন পুলিসের তরফে বলা হয়েছে মুখোশ পরা আততায়ীরা গাড়ি থেকে নেমে একাধিকবার গুলি চালায় মুসিনকে লক্ষ্য করে। গড়ির পেছনের সিটে ছিলেন মুসিন। তার মৃত্য়ু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আততায়ীরা। পুলিসের তরফে আরও বলা হয়েছে, কী কারণে মুসিনকে এমন নির্মমভাবে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। এনিয়ে তদন্ত চলছে।
১৯৯৬ সালে মুসিন ঘোষণা করেন তিনি সমপ্রেমী। তার পর থেকেই তিনি এলজিবিটিদের সঙ্গে বিভিন্ন আন্দোলনে জড়িয়ে পড়েন। এদের মধ্যে যারা মুসলিম তারা মুসিনকে ইমাম বলে মানতে শুরু করেন। ২০১১ সালে এক বন্ধুর সহায়তায় একটি জায়গায় সমপ্রেমীদের জড়ো করে নামাজ পড়াতে থাকেন। মুসিনের কথা মতো, এটা ছিল একান্তই আমাদের নিজেদের জায়গা। এখানে কোনও বাধা ছাড়াই নামজ পড়তে পারতেন আমাদের মতো মানুষজন।
একসময় কেপটাউনে উইনবার্গ এলাকায় মুসিন প্রতিষ্ঠা করেন আল ঘুরবা মসজিদ। সেখানেই তিনি প্রান্তিক মুসলিমদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করেন। এর পরই ধীরে ধীরে তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে। তাঁকে নিরাপত্তারক্ষী রাখার পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু ওইসব কথা তিনি কখনও পাত্তা দেননি।
পেশায় আরবির শিক্ষক ও ফ্য়াশন ডিজাইনার ছিলেন মুসিন। ২৯ বছর বয়সে বিয়ে করেন। দুই সন্তানও রয়েছে। তারপর স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। তার পরই তিনি তাঁর সমপ্রেমের কথা প্রকাশ্যে ঘোষণা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
NZ
205(75 ov)
|
VS |
WI
24/0(9 ov)
|
| Full Scorecard → | ||
|
PHI
(20 ov) 145/9
|
VS |
SIN
131/6(20 ov)
|
| Philippines beat Singapore by 14 runs | ||
| Full Scorecard → | ||
|
INA
(20 ov) 75/9
|
VS |
MAS
78/3(9 ov)
|
| Malaysia beat Indonesia by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
IND
(20 ov) 175/6
|
VS |
SA
74(12.3 ov)
|
| India beat South Africa by 101 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.