২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউরকে রেহাই দিল পাকিস্তান, বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায়

সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানের দুমুখো নীতি। পেশোয়ারের স্কুলে জঙ্গিহানায় প্রায় ১৫০ শিশুর মৃত্যুতে যখন উত্তাল গোটা বিশ্ব, ঠিক তখনই পাকিস্তান কোর্ট রেহাই দিল ২৬/১১ মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভিকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যেদিনই শপথ নিলেন পাকিস্তানে একজন জঙ্গির অস্তিত্বও থাকবে না, ঠিক তার পরের দিনই মুক্তি দেওয়া হল লস্কর জঙ্গি লকভিকে। ২০০৮ সালে মুম্বই হানায় ১৬৪ জন ভারতীয়ের মৃত্যুর প্রধান ষড়যন্ত্রীকে জামিন দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড জাকিউরকে রেহাই দিল পাকিস্তান, বিক্ষোভ দেশের বিভিন্ন জায়গায়