বিয়ের চাপ দেওয়ায় সুচেতা ও তার মেয়েকে খুন করি, স্বীকার সমরেশের
মা ও মেয়ের খুনের কিনারা করল পুলিস। দুর্গাপুরের বিধাননগর আবাসনের বাসিন্দা সুচেতা চক্রবর্তী ও তাঁর ছবছরের মেয়েকে খুন করেছে সমরেশ সরকারই। জেরায় স্বীকার অভিযুক্তের। অভিযুক্ত জানিয়েছে, তাঁর ও সুচেতার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ইদানিং তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন সুচেতা। সেই কারণেই সুচেতা ও তাঁর মেয়েকে খুন করেছে সে। শুক্রবার সকালে দুর্গাপুরের বিধাননগর আবাসনেই মা ও মেয়েকে খুন করে সমরেশ। প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে দেওয়া হয় দুজনকে। তারপর গলায় ফাঁস দিয়ে মা ও মেয়েকে খুন করে সমরেশ।
Updated By: Aug 30, 2015, 12:09 PM IST
LIVE