মশার কামড়ে জ্বলছেন? মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকা জেনে নিন...

Published by: Soumitra Sen | Nov 03, 2023

সাবান দিয়ে ধুয়ে ফেলুন

মশা কামড়ালে প্রথমেই সেই জায়গা জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে শুরুতেই জ্বালার থেকে একটু হলেও আরাম পাবেন।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

বরফ

বরফ বা ঠান্ডা জল মশার কামড়ের জ্বালা থেকে মুক্তি দেয়। তবে ফোলা জায়গায় সরাসরি বরফ ব্যবহার না করাই ভালো, বদলে কোনও রকম কাপড়ে জড়িয়ে ব্যবহার করুন।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

মধু

বহু বছর ধরে ত্বকের যত্নের জন্য মধু ব্যবহার করা হয়। মধুতে থাকা মিষ্টি পদার্থ জ্বালাও কমাতে সাহায্য করে।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

ঘৃতকুমারী

ঘৃতকুমারীর পাতার রস বা আঠা, ত্বকের যেকোনও সমস্যায় ব্যবহার করতে পারেন। এই আঠা পোকার কামড় থেকেও আরাম দেয়।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

পেঁয়াজ

পেঁয়াজ যে শুধু চোখে জল আনে তা নয়। পেঁয়াজের রস মশার কামড়ের জায়গায় লাগালে জ্বালার অস্বস্তি থেকে আরাম দেয়।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

বেকিং সোডা

জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানান। ১০ মিনিটের জন্য হলেও সেই পেস্ট লাগিয়ে রাখুন কামড়ের জায়গায়। জ্বালা কমতে বাধ্য।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

রসুন

প্রকৃতীক প্রতিকার হিসেবে রসুন খুবই ভালো। রসুনের একটি পাতলা টুকরো কেটে তা কামড়ের জায়গায় কিছুক্ষণের জন্য রাখলে তা জ্বালা কমায়।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

ভিনিগার

মশা কামড়ানোর পর জ্বালা করলে সেই জায়গায় লাগান এক ফোঁটা ভিনিগার। জ্বালা কমতে বাধ্য।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

হট ওয়াটার ব্য়াগ

প্রচন্ড ঠান্ডার মতোন, প্রচন্ড গরম জিনিসও মশার কামড়ের থেকে আরাম দেয়। তাই কামড়ের জায়গায় ব্য়বহার করতে পারেন হট ওয়াটার ব্যাগ।

Published by: Soumitra Sen | Nov 03, 2023

VIEW ALL

Read Next Story