ঘরোয়া কাজেই ঝটপট ঝরিয়ে ফেলুন ওজন

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

বাথরুম পরিষ্কার করা

দুই হাতের সাহায্যে বাথরুমের দেওয়াল, মেঝে পরিষ্কার করলে অনেক পরিমাণ ক্যালোরি পুড়বে।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

কাপড় কাচা

ওয়াশিং মেশিনকে সরিয়ে হাত দিয়ে জামাকাপড় ধুয়ে নিন। কাপড় কাচা, নিংড়ানো, শুকোতে দেওয়া সবকিছুতেই হাতের ব্যায়াম সবথেকে বেশি ভাল হয়।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

বাগান করা

নিয়মিত বাগান করা দুদার্ন্ত একটা ব্যায়াম। এতে আপনার হাত এবং পা দুইয়ের পেশির উপর জোড় পড়বে, যা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

ঝাড়ু দেওয়া

প্রতিদিন ঘর না মুছে দিনে অন্তত একবার ঝাড়ু দিলেও চলে। এতে অনেক ক্যালোরি পুড়বে। সঙ্গে হাত এবং বাহুর শক্তিও বৃদ্ধি পাবে।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

আলমারি গোছানো

আলমারির ওপরের তাক গোছালে বা দেওয়ালের ওপরে লাগানো বইয়ের তাক পরিষ্কার করলেও পিঠের মেদ কমবে। একইভাবে নিচু হয়ে আলমারির নিচের তাক গোছালেও কোমর আর পায়ের ব্যায়াম করার মতোই ফল পাবেন।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

জানলা পরিষ্কার

জানলা পরিষ্কার করলে হাত এবং বাহুর দুর্দান্ত ওয়ার্কআউট হয়।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

আটা মাখা

আটা বা ময়দা মাখার সময় শরীরের উপরের অংশ শক্তির প্রয়োজন হয়। প্রতিদিন এই কাজ করলে বাহু এবং কাঁধের ব্যায়াম হয়।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

শিলনোড়ার ব্যবহার

ব্লেন্ডারে মশলা না বেটে শিলনোড়া ব্যবহার করুন। খাবারের স্বাদও দ্বিগুণ হবে এবং হাতের ভাল ব্যায়ামও হবে।

Published by: SUDESHNA PAUL | Nov 07, 2023

VIEW ALL

Read Next Story