রোজ ডিম খাওয়া কি আদৌ ভালো? নাকি বাড়াচ্ছে আপনার বিপদ!

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

এখন প্রশ্ন হচ্ছে রোজ কটা ডিম খাওয়া যেতে পারে? একটার বেশি ডিম খাওয়া কী আপনার শরীরে সমস্যা ডেকে আনতে পারে?

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

একটি ডিমে থাকে ৬ গ্রাম প্রোটিন। সেইসঙ্গে ভিটামিন এ, ই, বি ১২, বি ৯-এ পরিপূর্ণ ডিম।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

এবার ডিমের সাদা অংশ এবং কুসুমের আলাদা বৈশিষ্ট্য। একটি ডিমের সাদা অংশে মোট প্রোটিনের প্রায় ৬০% থাকে, অন্যদিকে কুসুমে বেশি স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল থাকে।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

ডিমে অসংখ্য উপকারিতা থাকার জন্য রোজ ডিম খাওয়া যেতেই পারে। তবে রোজ একটার বেশি ডিম উপকারের বদলে ক্ষতি করতে পারে বেশি!

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

যদি আপনার হার্টে কোনও সমস্যা না থাকে এবং কোলেস্টেরল মাত্রা ঠিক থাকে, তবেই আপনি সারাদিনে গোটা একটা ডিম খেতে পারেন।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

এছাড়া নিজের শরীরে বেশি মাত্রায় প্রোটিনের যোগান দিতে একটি গোটা ডিমের সঙ্গে দুটি ডিমের সাদা অংশ খেতে পারেন।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

কিন্তু যাদের কার্ডিওভাসকুলার রোগ বা উচ্চ মাত্রার কোলেস্টেরল আছে, তাঁরা যতই ডিম খেতে ভালবাসেন, সেখানে লাগাম টানতে হবে। সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিন থেকে চারটি ডিম খাওয়া যেতে পারে, তাও সেটা শরীর বুঝে।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

যে কারণে প্রতিদিন একটির বেশি ডিমের কুসুম খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ কুসুমে থাকা স্যাচুরেটেড ফ্যাট, শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে।

Published by: SUDESHNA PAUL | Nov 22, 2023

VIEW ALL

Read Next Story