একই খাবার বারবার গরম করে খাচ্ছেন! কী বিপদ ডেকে আনছেন জানেন?

Published by: Debasmita Das | Nov 07, 2023

মাশরুম

মাশরুম রি-হিট করে খেলে পেট খারাপ হতে পারে।

Published by: Debasmita Das | Nov 07, 2023

লেফ্টওভার চিকেন

অবশিষ্ট থাকা চিকেনকে আবার গরম করে খাওয়া খুবই বিপজ্জনক। এতে ফুড পয়েজিনিং হতে পারে।

Published by: Debasmita Das | Nov 07, 2023

ডিম

ডিমকে ফ্রিজ থেকে বের করে দুঘন্টার বেশি রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলা উচিত। ডিম জাতীয় কোনও খাবারে খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি হয়।

Published by: Debasmita Das | Nov 07, 2023

ভাত

পড়ে থাকা ভাতে ব্যাসিলাস সেরিয়াস নামক ব্যাকটেরিয়া থাকে। যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা ভাত খেয়ে ফেলা উচিত। যদি একান্তই আপনাকে ভাত গরম করতে হয়, সেক্ষেত্রে বাকি ডিসগুলিকেও গরম করে নিন।

Published by: Debasmita Das | Nov 07, 2023

বেবি ফুড

শিশুদের খাবার নিয়ে সর্বদা সর্তক থাকা উচিত। বিশেষ করে তাদের কোনও পড়ে থাকা বা রি-হিটেড খাবার দেওয়াই ভাল না।

Published by: Debasmita Das | Nov 07, 2023

সামুদ্রিক খাবার

সামুদ্রিক খাবার সর্বদা তাজা খাওয়া উচিত। রান্না হয়ে থাকা এই ধরণের খাবারে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বেঁধে ফেলে। তাই এই খাবার রি-হিট করে খাওয়া একদমই উচিত নয়।

Published by: Debasmita Das | Nov 07, 2023

পালং শাক

পড়ে থাকা পালং শাক রি-হিট করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

Published by: Debasmita Das | Nov 07, 2023

বুফের খাবার

বুফে থেকে আনা কোনও খাবার পুনরায় গরম করা উচিত নয়। কারণ এই খাবারগুলি অনেক সময় ধরে ঘরের তাপমাত্রায় পড়ে থাকে। ফলে এতে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়।

Published by: Debasmita Das | Nov 07, 2023

তৈলাক্ত খাবার

তৈলাক্ত খাবার বা যেকোনও ধরণের ভাজাভুজি কখনোই রি-হিট করা উচিত নয়। কারণ এই ধরণে খাবারে থাকা তেল গরমের ফলে ধোঁয়া হয়ে বের হতে পারে এবং খাবারে বিপজ্জনক টক্সিন তৈরি করতে পারে।

Published by: Debasmita Das | Nov 07, 2023

VIEW ALL

Read Next Story