দৈব! মানুষ-দেবতা একাকার এই স্নান-আয়োজনে...

Published by: Soumitra Sen | Jun 18, 2024

শনিতে

আগামী শনিবার ২২ জুন পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

পুরীতে

তবে, স্নানযাত্রা বললে পুরীর স্নানযাত্রার কথাই ভক্তদের সবচেয়ে আগে মনে পড়ে।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

রাজা ইন্দ্রদ্যুম্ন

পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম বার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

স্নানবেদিতে

স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এক শোভাযাত্রা-সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে এনে রাখা হয়।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

কূপজলে

স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল আনা হয়।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

১০৮ কলস

তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জলের শুদ্ধিকরণ করেন সেবাইতরা। ১০৮টি কলসি জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

জ্বরে

বিশ্বাস, এই স্নানের পরেই জ্বরে পড়েন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অসুস্থ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে আলাদা ঘরে রাখা হয়।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

'অনসর'

এ সময়ে রাজবৈদ্য তাঁদের চিকিৎসা করেন। তাঁদের অসুস্থতার এই সময়টি 'অনসর' নামে পরিচিত।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

১৪ দিন

এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। স্নান করে জ্বর এলে ১৪ দিনের জন্য আলাদা ঘরে রাখা হয় দেবতাদেরও।

Published by: Soumitra Sen | Jun 18, 2024

VIEW ALL

Read Next Story