পয়সা থাকলেই হয় না, গত নির্বাচনে ডাহা ফেল করেছিলেন এই ধনকুবেররা...

Published by: Debasmita Das | Apr 02, 2024

লোকসভা নির্বাচন ২০২৪

বিভিন্ন দল এবারের নির্বাচনে হেভিয়েট নেতা-তারকাদের প্রার্থী করেছে। গোটা দেশ জুড়ে এখনও কিছু কিছু জায়গার প্রার্থী ঘোষণা বাকি।

Published by: Debasmita Das | Apr 02, 2024

লোকসভা নির্বাচন

গত লোকসভা নির্বাচনে ধনকুবের প্রার্থী ছিলেন যাঁদের প্রতিপত্তি বিশাল হলেও, জনগণের কাছে তাঁরা তাঁদের প্রভাব বিস্তার করতে পারেনি।

Published by: Debasmita Das | Apr 02, 2024

লোকসভা নির্বাচন

২০১৯ সালের নির্বাচনে গোটা দেশে ১০ জন ধনী প্রার্থীদের উঠে এসেছিল। তাঁদের মধ্যে ৫ জন বিজয়ী হয়েছিলেন এবং বাকি ৫ জন হেরেছিলেন।

Published by: Debasmita Das | Apr 02, 2024

রমেশ কুমার শর্মা

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, গত বছরের সবচেয়ে ধনী প্রার্থী ছিলেন রমেশ কুমার শর্মা। যিনি বিহার থেকে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন। কিন্তু ধনকুবের হওয়া সত্ত্বেও তিনি পরাজয় হয়েছিলেন।

Published by: Debasmita Das | Apr 02, 2024

উদয় সিং

কংগ্রেস প্রার্থী উদয় সিং, দেশের সপ্তম ধনী প্রার্থী। বিহারের পূর্ণিয়া আসন থেকে তিনি বিশাল ব্যবধানে হেরেছিলেন।

Published by: Debasmita Das | Apr 02, 2024

কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি

কংগ্রেসের আর এক প্রার্থী কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি। তিনি তেলঙ্গনার চেভেল্লা লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। কিন্তু তিনি তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রার্থী জি রঞ্জিত রেড্ডির কাছে বিপুল ব্যবধানে হেরে যান।

Published by: Debasmita Das | Apr 02, 2024

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আরেক কংগ্রেস প্রার্থী যিনি ভয়ানকভাবে হেরে গিয়েছিলেন, তিনি হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দেশের পঞ্চম ধনী ব্যক্তি হলেন ইনি।

Published by: Debasmita Das | Apr 02, 2024

প্রসাদ ভিরা পোটলুরি

শিল্পপতি প্রসাদ ভিরা পোটলুরি দেশের ষষ্ঠ ধনী প্রার্থী। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সংসদীয় আসন থেকে বিপুল পরিমাণ ভোটে হেরেছিলেন। তিনি এই বছর ওয়াইএসআরসিপি-তে যোগ দিয়েছেন।

Published by: Debasmita Das | Apr 02, 2024

VIEW ALL

Read Next Story