'হাত' ছেড়ে পদ্মে গিয়েছেন যে সব হেভিওয়েট নেতারা...

Published by: Debasmita Das | Apr 06, 2024

সুনীল জাখর

প্রাক্তন পঞ্জাব কংগ্রেস প্রধান সুনীল জাখর। ২০২২ সালের মে মাসে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

১৮ বছর ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার দলত্যাগ দলের কাছে বড় ধাক্কা ছিল। শুধু তাই নয় তিনি রাহুল গান্ধীর ঘনিষ্ঠও ছিলেন। তিনি ২০২০ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

জগদীশ শেত্তার

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার। এই বছরের শুরুতেই তিনি কংগ্রেস ছাড়েন। যদিও তিনি তার ১ বছর আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে এসেছিলেন। এবছরে তিনি পুনরায় বিজেপিতে ফিরে যান।

Published by: Debasmita Das | Apr 06, 2024

জয়বীর শেরগিল

কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র জয়বীর শেরগিল। প্রায় ১ দশক ধরে তিনি কংগ্রেসে ছিলেন। ২০২২ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

শেহজাদ পুনাওয়ালা

কংগ্রেসের আর এক বিশিষ্ট টিভি মুখ শেহজাদ পুনাওয়ালা। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

অনিল অ্যান্টনি

কংগ্রেসের প্রবীণ নেতা এ কে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনি ২০২৩ সালের এপ্রিলে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

রীতা বহুগুনা জোশী

রীতা বহুগুনা জোশি, প্রাক্তন কংগ্রেস মুখপাত্র যিনি রাজ্যের মন্ত্রী এবং ইউপি কংগ্রেসের প্রধান ছিলেন। ২০১৬ সালে তিনি বিজেপিতে চলে যান।

Published by: Debasmita Das | Apr 06, 2024

অমরিন্দর সিং

পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অপরিন্দর সিং ২০২২ সালে বিজেপিতে যোগ দেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

আরপিএন সিং

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং কংগ্রেস ছেড়ে ২০২২ সালের জানুয়ারিতে বিজেপিতে যোগ দেন।

Published by: Debasmita Das | Apr 06, 2024

জিতিন প্রসাদ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ ২০২১ সালে জুনে কংগ্রেস থেকে বিজেপিতে চলে যান।

Published by: Debasmita Das | Apr 06, 2024

VIEW ALL

Read Next Story