অক্ষয় থেকে ঐশ্বর্য, হলিউডের জনপ্রিয় চরিত্রে বলিতারকাদের কামাল...

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

স্পাইডার-ম্যান: হোম কামিং

বলিউডে টাইগার শ্রফ বিখ্যাত তাঁর স্টান্ট দক্ষতার কারণে। তবে তিনি বিশেষ ভাবে নজর কেড়েছে ‘স্পাইডার-ম্যান: হোম কামিং’ সিনেমায় পিটার পার্কার চরিত্রটির হিন্দি ভয়েস ওভার দেওয়ার কারণে।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

ক্যাপটেন অ্য়ামেরিকা: সিভিল ওয়ার

মার্ভেল ওয়ার্ল্ডের প্রথম অ্যাভেঞ্জার ক্যাপ্টেন আমেরিকার গলা দিয়েছেন বরুণ ধওয়ান। ক্যাপটেন ‘অ্য়ামেরিকা: সিভিল ওয়ার’ সিনেমাতে আপনারা তাঁর গলা শুনতে পেয়েছেন।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

দ্য বয়েজ

বিখ্যাত টিভি সিরিজ ‘দ্য বয়েজ’-এর চরিত্র বিলি বাচার-এর হিন্দি ভয়েস ওভার দিয়েছেন অর্জুন কাপুর। তাঁর অনবদ্য গলা এই সিরিজে নতুন এক মাত্রা যোগ করেছে।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

রিও টু

রিও সিনেমার জুয়েল চরিত্রের ভয়েস ওভার দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্সি সিনহা। শুধুমাত্র গলা দেননি, সেই সঙ্গে তিনি সেই সিরিজে দু-এক লাইন গানও গেয়েছেন।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

ফ্রোজেন

ফ্রোজেন সিনেমায় এলসা এবং অ্যানা চরিত্রের হিন্দি ভয়েস ওভার দেওয়ার জন্য প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়াকে বেছে নিয়েছিল টিম। ফ্রোজেন টু-তে এই দুই বানের গলা শুনতে পাওয়া গেছে।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

ম্যালফিসেন্ট

ডিজনির বিখ্যাত চরিত্র ম্য়ালফিসেন্ট এর হিন্দি ভয়েস ওভার দিয়েছেন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর গলা অ্য়াঞ্জেলিনা জলির চরিত্রকে বিশ্বের দরবারে নতুন ভাবে রুপ দিয়েছে।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

ডেডপুল

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং সব সময়ই সবার নজর কাড়ে। সেই জিনিস চোখে পড়েছে ডেডপুলের ক্ষেত্রেও। ডেডপুল টু-তে তাঁর গলা এবং সেন্স অফ হিউমার দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

দ্য বয়েজ

অর্জুন কাপুরের পাশাপাশি রাজকুমার রাও-ও এই সিরিজের একটি চরিত্রের জন্য বয়েস ওভার দিয়েছে। হোমল্যান্ড চরিত্রের হিন্দি ভয়েস ওভার দিয়েছেন এই অভিনেতা।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

ট্রান্সফরমার্স: ডার্ক অফ দ্য মুন

অ্য়াকশনের জন্য অক্ষয় কুমার জনপ্রিয়। ট্রান্সফরমার্স: ডার্ক অফ দ্য মুন সিনেমায় ভয়েস ওভার দিয়েছেন এই অভিনেতা। তিনি টাকা ছাড়াই করেছেন এই কাজ। তিনি ভালোবেসেই এই কাজ করেছিলেন।

Published by: Soumita Mukherjee | Nov 08, 2023

VIEW ALL

Read Next Story