'একদম মানাচ্ছে না'! ডায়নার নেকলেসই গলার ফাঁস হয়ে দাঁড়াল কিমের জন্য...

Published by: Rajat Mondal | Nov 05, 2024

ফ্যাশন-দুনিয়ায় যেকোনও অনুষ্ঠানে কিম কার্দাশিয়ান সকলের নজর কাড়বেন না, এরকমটা হয়নি এখনও পর্যন্ত। তবে এবার নজরকাড়ার সঙ্গে কটাক্ষের শিকারও হলেন কিম।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

সাদা বডিকন ড্রেসে হাজির হয়েছিলেন কিম। কিন্তু তাঁর পোশাকের থেকে বেশি সকলের নজর গিয়েছে অলংকারে।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

কিম গলায় পরেছিলেন লম্বা মুক্তোর একছড়া হারের সঙ্গে উজ্জ্বল বেগনি রঙা এক লকেট, যেটি পরতেন প্রয়াত প্রিন্সেন ডায়না।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

জানা গিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে লণ্ডনে একটি নিলাম হাউস থেকে নিলামে ওই পেনডেন্টটি প্রায় ২ লাখ ১২ হাজার ডলারে কেনেন কার্দাশিয়ান।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

২ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে বিখ্যাত ‘আত্তাল্লাহ’ নেকলেস পরে হাজির হন কিম।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

কিমের ছবি নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ায় ভরে যায়। অনেকের মতে, এটি তাঁর গলায় মানাচ্ছে না।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

৮০ দশকে বেশ কয়েকবার প্রিন্সেস ডায়ানা নেকলেসটি পরেছিলেন। তবে তিনি এই নেকলেসের আসল মালিক ছিলেন না। আসল মালিক ছিলেন ফিলিস্তিনি ব্যবসায়ী নাইম আত্তাল্লাহ।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

এই নেকলেস তৈরি করা হয়েছিল মূল্যবান পাথর নীলা ও হীরা দিয়ে। নেকলেসটিতে প্রায় ৫ দশমিক ২৫ ক্যারেট হীরা আছে বলে ধারণা করা হয়।

Published by: Rajat Mondal | Nov 05, 2024

VIEW ALL

Read Next Story