সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আদর জৈন তাঁর নতুন সম্পর্কের কথা জানিয়েছেন সকলকে।
১৯ নভেম্বর ছিল বলিউড অভিনেত্রী তারা সুতারিয়ার ২৮তম জন্মদিন। আদরকে ছাড়াই বিচ্ছেদের পরের প্রথম জন্মদিন কাটালেন অভিনেত্রী।
তাঁর সঙ্গেই জন্মদিন ভাগ করে নিয়েছেন তাঁর যমজ বোন পিয়া সুতারিয়াও। তাঁদের দুজনকেই এইদিন লাগছিল অপূর্ব সুন্দর। ফুরফুরে মেজাজেই ছিলেন দু’ই বোন।
গোল্ডেন ড্রেসে এইদিন সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। একসঙ্গে কেকও কেটেছেন দু’ই বোন।
উপস্থিত ছিলেন বলিউডের সবথেকে চর্চায় থাকা নাম অরহান ওরফে অরি। তারা-পিয়ার জন্মদিনের বেশি ছবি দেখতে পাওয়া গেছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই।
পার্টিতে অরির সঙ্গে একটি ছবিতে দেখতে পাওয়া গেছে, কৃতি শ্যাননের বোন অভিনেত্রী নূপুর শ্যাননকেও।
জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক প্রতীক কুহাড়ও। হলুদ শার্টে ফুরফুরে মেজাজে অরির সঙ্গে সময় কাটাতে দেখা গেছে গায়ককে।
শুধুমাত্র তারা-র সঙ্গেই না, তাঁর বোন পিয়া সুতারিয়ার সঙ্গেও ছবি ছেড়েছেন অরহান ওরফে অরি।
তবে তারা সুতারিয়ার স্ট্রং এবং স্টানিং লুকের ছবি দেখে এইটুকু নিশ্চিত, যে সম্পর্ক ভাঙা নিয়ে কোনও আক্ষেপই নেই অভিনেত্রী।