মেয়ের নাম কী রাখলেন রাজ-শুভশ্রী? জানালেন নায়িকা

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

ইয়ালিনি

ছেলের ইউভানের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন ইয়ালিনী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া মাধ্যমে নিজেই মেয়ের নাম জানিয়েছেন অভিনেত্রী।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

বিয়ে

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর, ২০১৮ সালের ১১ মে বিয়ে হয় শুভশ্রী এবং রাজের। তবে সেই মূহুর্তে রাজনীতিতে ছিলেন না রাজ।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

ইউভান

করোনা কালে, অর্থাৎ ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তাঁদের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

অন্তঃসত্ত্বা

চলতি বছরের জুন মাসেই দ্বিতীয় সন্তান আসার খবর শেয়ার করেছিলেন তারকা দম্পতি। তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

সুখবর

পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন শুভশ্রী। সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করছেন রাজ নিজেই।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

রাজকন্যা

তিনি লিখেছেন, ‘আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।'

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

রাজ-শুভশ্রী

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছবি ছাড়তে দেখা গেছে রাজ-শুভশ্রীকে। তা থেকেই অনেকে নিশ্চিৎ হয়েছিলেন যে রাজ শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসতে চলেছে আজই।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

কন্যা সন্তান

অভিনেত্রী শুভশ্রীর প্রথমথেকেই ইচ্ছে ছিল, এবার যেন তাঁর কোল আলো করে কন্যা সন্তান আসে।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

খেলার সঙ্গী

ছেলের বয়স তিন হলে তাঁর খেলার সঙ্গী নিয়ে আসবেন আগেই ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি।

Published by: Soumita Mukherjee | Nov 30, 2023

VIEW ALL

Read Next Story