দীপিকা যখন প্রথম মুম্বইতে আসেন, তিনি ব্যবসায়ী নিহার পান্ডিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তিন বছরেরও বেশি তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। যদিও পরবর্তী কালে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল।
খুব কম সময়ের জন্য হলেও, তাঁদের প্রেমের সম্পর্কের জল্পনা বি-টাউনে ঝড় তুলেছিল। এমএস ধোনি এই কথাও স্বীকার করেছেন যে, তাঁর দীপিকা পাড়ুকোনের ওপর ক্রাশ ছিল।
এই কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে অভিনেত্রী প্রেমের সম্পর্কে জড়ালেও, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি তাঁদের ব্যস্ত সময়সূচীর কারণে।
কিছু সময়ের জন্য এই দু’ই তারকা প্রেমের সম্পর্কে ছিলেন। সেই সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদেরকে একসঙ্গে দেখতে পাওয়া গেছিল। এমনকি আইপিএল ম্যাচে তাঁদেরকে একসঙ্গে দেখতে পাওয়া গেছিল। যদিও তাঁদের সম্পর্ক খুব বাজে ভাবে ভেঙেছিল।
রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক সবথেকে গভীর হয়েছিল বলে মনে করা হয়। তাঁদের সম্পর্ক বি-টাউনে বেশ শোরগোল ফেলে। রণবীর কাপুরের নামও ঘাড়ে ট্যাটু করিয়েছিলেন তিনি।
তবে তাঁদের সম্পর্ক খুবই বাজে ভাবে শেষ হয়েছিল। শোনা যায় রণবীর কাপুরই তাঁদের সম্পর্কে প্রতারণা করেন। যা অভিনেত্রীর ওপর খুবই বাজে প্রভআব ফেলেছিল।
এই অভিনেতা দীপিকা পাড়ুকোনের প্রথম দেখাতেই প্রেমে পড়েন। পরবর্তী কালে তাঁরা একসঙ্গে সিনেমাও করেন। তাঁদের একসঙ্গে প্রথম সিনেমা রামলীলা।
২০১৮ সালে তাঁদের বিয়ে হয়। যদিও বা বিয়ের অনেক আগে থেকেই তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। আপাতত তাঁরা হেলদি রিলেশনে আছেন।